হোম > সারা দেশ > রাজশাহী

বগুড়ায় ট্রাকের পেছনে মোটরসাইকেলের ধাক্কা, যুবদল নেতা নিহত

বগুড়া প্রতিনিধি

নিহত যুবদল নেতা মেহেদী হাসান প্রকৃতি। ছবি: সংগৃহীত

বগুড়ার নন্দীগ্রামে ট্রাকের পেছনে মোটরসাইকেলের ধাক্কায় এক যুবদল নেতা নিহত হয়েছেন। আজ শনিবার (৪ জানুয়ারি) বিকেল ৫টার দিকে নন্দীগ্রাম উপজেলার কল্যাণনগর গ্রামের রাস্তায় দুর্ঘটনাটি ঘটে।

নন্দীগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারিকুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

নিহত মেহেদী হাসান প্রকৃতি (২৬) নন্দীগ্রাম পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক। তিনি পৌর এলাকার নন্দীগ্রাম পূর্ব পাড়ার রফিকুল ইসলামের ছেলে।

ওসি বলেন, শনিবার বিকেলে প্রকৃতি দ্রুতগতিতে মোটরসাইকেল চালিয়ে হাটকড়ইয়ের দিকে যাচ্ছিলেন। কল্যাণনগর নামক স্থানে সড়কের পাশে থেমে থাকা একটি ইটবোঝাই ট্রাকের পেছনে মোটরসাইকেলের ধাক্কা লাগে। এতে মোটরসাইকেলের চালক প্রকৃতি গুরুতর আহত হন।

স্থানীয় বাসিন্দারা তাঁকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত ৯টার দিকে তিনি মারা যান।

ওসি জানান, লাশ পুলিশের হেফাজতে রয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হবে।

রাবি ছাত্রলীগ নেতা সোলায়মান আটক

মুঘল-পাঠানের ‘পরাজিত সম্রাট’

রাজশাহীতে হিমাগার ভাড়া পুনর্নির্ধারণে তদন্ত কমিটি, আপাতত কেজিতে ৬ টাকা

রাজশাহীতে দিনব্যাপী চাকরি মেলা

রাজশাহী সীমান্তে ২৩ জনকে পুশ ইনের চেষ্টা, সতর্ক বিজিবি

খাঁচাবন্দী ‘মিঠুকে’ মুক্ত করতে থানায় অভিযোগ, এলাকায় তোলপাড়

সীমান্ত সুরক্ষা ও হেযবুত তওহীদ নিষিদ্ধের দাবিতে হেফাজতে ইসলামের বিক্ষোভ

রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান হলেন আবুল কালাম আজাদ

হিমাগার থেকে আলু ছাড় বন্ধ

রাজশাহীতে মাইক্রোবাস-বাইসাইকেল সংঘর্ষ, স্কুলছাত্র নিহত