হোম > সারা দেশ > রাজশাহী

ব্রিজের নিচে পানিতে ভাসছিল যুবকের লাশ

নওগাঁ প্রতিনিধি

নওগাঁর পোরশা উপজেলায় ব্রিজের নিচে পানিতে ভাসমান অবস্থায় ক্ষুদ্র-নৃগোষ্ঠী এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ সোমবার দুপুরে উপজেলার সরাইগাছি-আড্ডা সড়কের খাতিরপুর ব্রিজের নিচ থেকে লাশটি উদ্ধার করা হয়। 

নিহত যুবকের নাম মনসা মন্ডল (৩৫)। তিনি নিয়ামতপুর উপজেলার সিনুয়া গ্রামের খোকা মন্ডলের ছেলে। 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে স্থানীয় লোকজন ও পথচারীরা খাতিরপুর ব্রিজের নিচে পানিতে একটি মৃতদেহ ভাসতে দেখে পুলিশকে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে স্থানীয়দের সহযোগিতায় পানি থেকে লাশটি উদ্ধার করে এবং তাঁর পরিচয় নিশ্চিত করেন। 

পোরশা থানার উপপরিদর্শক (এসআই) শহিদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, খবর পেয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। মৃতদেহে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। 

এসআই আরও বলেন, নিহতের পরিবার জানিয়েছে মনসা মন্ডল মানসিক ভারসাম্যহীন ছিলেন এবং নিয়মিত মাদকসেবন করতেন। প্রাথমিক অবস্থায় ধারণা করা হচ্ছে নেশারত অবস্থায় পানিতে পড়ে তিনি মারা গেছেন। তবে ময়নাতদন্তের পর মৃত্যুর কারণ নিশ্চিত করে বলা যাবে।

রাবি ছাত্রলীগ নেতা সোলায়মান আটক

মুঘল-পাঠানের ‘পরাজিত সম্রাট’

রাজশাহীতে হিমাগার ভাড়া পুনর্নির্ধারণে তদন্ত কমিটি, আপাতত কেজিতে ৬ টাকা

রাজশাহীতে দিনব্যাপী চাকরি মেলা

রাজশাহী সীমান্তে ২৩ জনকে পুশ ইনের চেষ্টা, সতর্ক বিজিবি

খাঁচাবন্দী ‘মিঠুকে’ মুক্ত করতে থানায় অভিযোগ, এলাকায় তোলপাড়

সীমান্ত সুরক্ষা ও হেযবুত তওহীদ নিষিদ্ধের দাবিতে হেফাজতে ইসলামের বিক্ষোভ

রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান হলেন আবুল কালাম আজাদ

হিমাগার থেকে আলু ছাড় বন্ধ

রাজশাহীতে মাইক্রোবাস-বাইসাইকেল সংঘর্ষ, স্কুলছাত্র নিহত