হোম > সারা দেশ > রাজশাহী

রাজশাহীর ছয় আসনের চারটিতে বিএনপি, দুটি জামায়াতের

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী

ছবি: সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রাজশাহীর ছয়টি সংসদীয় আসনের মধ্যে চারটিতে জয় পেয়েছেন বিএনপির প্রার্থীরা। আর দুটিতে জয় পেয়েছেন জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থীরা। গতকাল বৃহস্পতিবার রাত ২টার পরে রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক আফিয়া আখতার বেসরকারি ফলাফল ঘোষণা করেন।

ঘোষিত ফলাফল অনুযায়ী, রাজশাহী-১ (গোদাগাড়ী-তানোর) আসনে চার দশক পর আবারও সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কমিটির নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমান। নির্বাচনে ভোটকেন্দ্র থেকে তিনি ১ লাখ ৭১ হাজার ৭৮৬ ভোট পেয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন বিএনপির প্রার্থী মেজর জেনারেল (অব.) শরীফ উদ্দীন। তিনি পেয়েছেন ১ লাখ ৬৯ হাজার ৯০২ ভোট। অধ্যাপক মুজিবুর রহমান ১৯৮৬ সালে এই আসনের সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন।

রাজশাহী-২ (সদর) আসনে ফের সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন বিএনপির প্রার্থী মিজানুর রহমান মিনু। ধানের শীষ প্রতীক নিয়ে তিনি পেয়েছেন ১ লাখ ২৮ হাজার ৫৪৬ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর প্রার্থী ডা. মোহাম্মদ জাহাঙ্গীর পেয়েছেন ১ লাখ ৩৭০ ভোট।

রাজশাহী-৩ (পবা-মোহনপুর) আসনে নির্বাচিত হয়েছেন বিএনপির প্রার্থী শফিকুল হক মিলন। তিনি পেয়েছেন ১ লাখ ৭৬ হাজার ৩১৮ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতের প্রার্থী আবুল কালাম আজাদ দাঁড়িপাল্লা প্রতীকে পেয়েছেন ১ লাখ ৩৭ হাজার ৯২৭ ভোট।

রাজশাহী-৪ (বাগমারা) আসনে বিজয়ী হয়েছেন জামায়াতে ইসলামী মনোনীত দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী ডা. আব্দুল বারী। পেয়েছেন ১ লাখ ১৫ হাজার ২২৬ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির ডিএমডি জিয়াউর রহমান পেয়েছেন ১ লাখ ৯ হাজার ৪৬১ ভোট।

রাজশাহী-৫ (পুঠিয়া-দুর্গাপুর) আসনে বিপুল ভোটে বিজয়ী হয়েছেন বিএনপির প্রার্থী নজরুল ইসলাম মণ্ডল। তিনি পেয়েছেন ১ লাখ ৫৩ হাজার ৪২৫ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতের মাওলানা মনজুর রহমান পেয়েছেন ৭৩ হাজার ৪৪৫ ভোট।

রাজশাহী-৬ (বাঘা-চারঘাট) আসনে বিজয়ী বিএনপির প্রার্থী আবু সাঈদ চাঁদ পেয়েছেন ১ লাখ ৪৮ হাজার ৬৭২ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতের নাজমুল হক পেয়েছেন ৯২ হাজার ৯৬৫ ভোট।

রাবি ছাত্রলীগ নেতা সোলায়মান আটক

মুঘল-পাঠানের ‘পরাজিত সম্রাট’

রাজশাহীতে হিমাগার ভাড়া পুনর্নির্ধারণে তদন্ত কমিটি, আপাতত কেজিতে ৬ টাকা

রাজশাহীতে দিনব্যাপী চাকরি মেলা

রাজশাহী সীমান্তে ২৩ জনকে পুশ ইনের চেষ্টা, সতর্ক বিজিবি

খাঁচাবন্দী ‘মিঠুকে’ মুক্ত করতে থানায় অভিযোগ, এলাকায় তোলপাড়

সীমান্ত সুরক্ষা ও হেযবুত তওহীদ নিষিদ্ধের দাবিতে হেফাজতে ইসলামের বিক্ষোভ

রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান হলেন আবুল কালাম আজাদ

হিমাগার থেকে আলু ছাড় বন্ধ

রাজশাহীতে মাইক্রোবাস-বাইসাইকেল সংঘর্ষ, স্কুলছাত্র নিহত