হোম > সারা দেশ > রাজশাহী

সারদায় একাডেমিতে দৌড়ানোর সময় অসুস্থ প্রশিক্ষণার্থী এসআইয়ের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী

ছবি: সংগৃহীত

রাজশাহীর সারদায় বাংলাদেশ পুলিশ একাডেমিতে প্রশিক্ষণ চলাকালে অসুস্থ হয়ে একজন উপপরিদর্শক (এসআই) মারা গেছেন। তাঁর নাম জীবন রহমান (৪৫)। ২০০৬ সালে তিনি চাকরিতে যোগ দেন। আজ সোমবার বিকেলে তিনি দৌড়ানোর সময় অসুস্থ হয়ে মারা যান।

একাডেমি সূত্রে জানা গেছে, প্রশিক্ষণ গ্রহণে একাডেমিতে ছিলেন ওই এসআই। আজ বিকেলে প্রশিক্ষণরত এসআইদের এক কিলোমিটার দৌড় ছিল। বিকেল ৪টা ৪০ মিনিটের দিকে দৌড়ানোর সময় মাঠে অসুস্থ হয়ে পড়েন জীবন। একপর্যায়ে তিনি বসে পড়েন। পরে দ্রুত তাঁকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

রামেক হাসপাতালের মুখপাত্র ও জরুরি বিভাগের ইনচার্জ শংকর কুমার বিশ্বাস বলেন, সম্ভবত হৃদ্‌রোগে আক্রান্ত হয়েছিলেন প্রশিক্ষণার্থী এই এসআই। তবে মরদেহের ময়নাতদন্ত ছাড়া এটি নিশ্চিত করে বলা সম্ভব নয়। কারও কোনো অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই মরদেহ পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

এ বিষয়ে পুলিশ একাডেমির পক্ষ থেকে কারও বক্তব্য পাওয়া যায়নি। একাডেমির অধ্যক্ষ, উপাধ্যক্ষ ও পুলিশ সুপারের (প্রশাসন) মোবাইলে কল দেওয়া হলেও কেউ ধরেননি।

তবে নগরের রাজপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ জানান, তিনি বিষয়টি শুনেছেন। এ বিষয়ে চারঘাট থানায় আইনি প্রক্রিয়া শেষ হবে।

চারঘাট থানার ওসি আব্দুল মালেক তথ্য নিশ্চিত করে বলেন, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।

রাবি ছাত্রলীগ নেতা সোলায়মান আটক

মুঘল-পাঠানের ‘পরাজিত সম্রাট’

রাজশাহীতে হিমাগার ভাড়া পুনর্নির্ধারণে তদন্ত কমিটি, আপাতত কেজিতে ৬ টাকা

রাজশাহীতে দিনব্যাপী চাকরি মেলা

রাজশাহী সীমান্তে ২৩ জনকে পুশ ইনের চেষ্টা, সতর্ক বিজিবি

খাঁচাবন্দী ‘মিঠুকে’ মুক্ত করতে থানায় অভিযোগ, এলাকায় তোলপাড়

সীমান্ত সুরক্ষা ও হেযবুত তওহীদ নিষিদ্ধের দাবিতে হেফাজতে ইসলামের বিক্ষোভ

রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান হলেন আবুল কালাম আজাদ

হিমাগার থেকে আলু ছাড় বন্ধ

রাজশাহীতে মাইক্রোবাস-বাইসাইকেল সংঘর্ষ, স্কুলছাত্র নিহত