হোম > সারা দেশ > রাজশাহী

বগুড়ায় ছেলের বাড়ি বেড়াতে এসে আগুনে পুড়ে মায়ের মৃত্যু

বগুড়া প্রতিনিধি

বগুড়ায় ছেলের বাড়ি বেড়াতে এসে রান্না করার সময় গ্যাসের চুলার আগুনে পুড়ে এক বৃদ্ধা নিহত হয়েছেন। আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টার দিকে শহরের বিসিক নগরীর আবাসিক এলাকার একটি বাড়িতে এ ঘটনা ঘটে। 

এ তথ্য নিশ্চিত করেছেন বগুড়া শহরে ফুলবাড়ী পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) আমিনুল ইসলাম। 

নিহত বৃদ্ধার নাম সোনাবান বিবি (৮০)। তিনি জামালপুর জেলার বকশীগঞ্জ উপজেলার মদনচর এলাকার মৃত মোজাম্মেল হকের স্ত্রী। তাঁর ছেলে শফিকুল ইসলামের চাকরির সুবাদে চার মাস আগে বগুড়ায় বেড়াতে আসেন। 

ছেলে শফিকুল ইসলাম আজকের পত্রিকাকে জানান, চাকরির সুবাদে দীর্ঘদিন ধরে তিনি বগুড়ার বিসিক এলাকায় বাসা ভাড়া নিয়ে বসবাস করে আসছেন। আজ সকাল সাড়ে ৭টার দিকে বাসায় প্রচণ্ড ধোঁয়া দেখে রান্না ঘরে ঢুকে দেখেন গ্যাসের আগুনে তাঁর মা দগ্ধ হয়ে মারা গেছেন। 

এ বিষয়ে পুলিশ কর্মকর্তা আমিনুল ইসলাম বলেন, ‘সকাল ১০টার দিকে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ ও হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়।’

রাবি ছাত্রলীগ নেতা সোলায়মান আটক

মুঘল-পাঠানের ‘পরাজিত সম্রাট’

রাজশাহীতে হিমাগার ভাড়া পুনর্নির্ধারণে তদন্ত কমিটি, আপাতত কেজিতে ৬ টাকা

রাজশাহীতে দিনব্যাপী চাকরি মেলা

রাজশাহী সীমান্তে ২৩ জনকে পুশ ইনের চেষ্টা, সতর্ক বিজিবি

খাঁচাবন্দী ‘মিঠুকে’ মুক্ত করতে থানায় অভিযোগ, এলাকায় তোলপাড়

সীমান্ত সুরক্ষা ও হেযবুত তওহীদ নিষিদ্ধের দাবিতে হেফাজতে ইসলামের বিক্ষোভ

রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান হলেন আবুল কালাম আজাদ

হিমাগার থেকে আলু ছাড় বন্ধ

রাজশাহীতে মাইক্রোবাস-বাইসাইকেল সংঘর্ষ, স্কুলছাত্র নিহত