হোম > সারা দেশ > রাজশাহী

বগুড়ায় বিদ্যুতায়িত হয়ে মুয়াজ্জিনের মৃত্যু

বগুড়া প্রতিনিধি

প্রতীকী ছবি

বগুড়ার নন্দীগ্রামে মসজিদে যাওয়ার পথে বিদ্যুতায়িত হয়ে বুলু মিয়া (৬২) নামের এক মুয়াজ্জিনের মৃত্যু হয়েছে। গতকাল শনিবার দিবাগত ভোররাতে পৌর এলাকার বৈলগ্রাম উত্তরপাড়া পুরোনো জামে মসজিদের সামনে এ দুর্ঘটনা ঘটে।

বুলু মিয়া ওই গ্রামের মৃত তাছিম উদ্দিনের ছেলে।

স্থানীয় বাসিন্দারা জানান, ফজরের আজান দেওয়ার জন্য বাড়ি থেকে মসজিদের দিকে যাচ্ছিলেন বুলু মিয়া। মসজিদের সামনে সড়কে ছিঁড়ে পড়ে থাকা বৈদ্যুতিক তারে পা দেওয়ায় তিনি বিদ্যুতায়িত হন। এতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মুয়াজ্জিনের লাশ উদ্ধার করে।

নন্দীগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজহারুল ইসলাম বলেন, পরিবারের কোনো অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

রাবি ছাত্রলীগ নেতা সোলায়মান আটক

মুঘল-পাঠানের ‘পরাজিত সম্রাট’

রাজশাহীতে হিমাগার ভাড়া পুনর্নির্ধারণে তদন্ত কমিটি, আপাতত কেজিতে ৬ টাকা

রাজশাহীতে দিনব্যাপী চাকরি মেলা

রাজশাহী সীমান্তে ২৩ জনকে পুশ ইনের চেষ্টা, সতর্ক বিজিবি

খাঁচাবন্দী ‘মিঠুকে’ মুক্ত করতে থানায় অভিযোগ, এলাকায় তোলপাড়

সীমান্ত সুরক্ষা ও হেযবুত তওহীদ নিষিদ্ধের দাবিতে হেফাজতে ইসলামের বিক্ষোভ

রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান হলেন আবুল কালাম আজাদ

হিমাগার থেকে আলু ছাড় বন্ধ

রাজশাহীতে মাইক্রোবাস-বাইসাইকেল সংঘর্ষ, স্কুলছাত্র নিহত