হোম > সারা দেশ > রাজশাহী

রাজশাহীতে দুই নারীকে লাঞ্ছিত করার প্রতিবাদে মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী

রাজশাহীতে দুই নারীকে শারীরিকভাবে লাঞ্ছিত করার প্রতিবাদে মানববন্ধন। ছবি: আজকের পত্রিকা

রাজশাহীতে দুই নারীকে শারীরিকভাবে লাঞ্ছিত করার প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। সচেতন নারী সমাজের ব্যানারে আজ শুক্রবার সকাল ১০টা থেকে বেলা ১১টা পর্যন্ত নগরের সাহেববাজার জিরো পয়েন্টে অনুষ্ঠিত মানববন্ধনে বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের সদস্যরা অংশ নেন।

এর আগে ১১ নভেম্বর রাজশাহীর পবা উপজেলার আশরাফের মোড় এলাকায় মহিলা দলের দুই কর্মী নিলুফা ইয়াসমিন ও তাঁর বোন নূরবানু বেগমকে স্থানীয় জামায়াত কর্মী নুরুল ইসলাম লাঞ্ছিত করেন বলে অভিযোগ। মানববন্ধনে অভিযোগ করা হয়, জামায়াতে ইসলামীর কর্মী নুরুল ইসলাম নিলুফাকে পায়ের জুতা খুলে নির্যাতন করেন। আরেকজনকে লাথি মারেন।

মানববন্ধনে বক্তারা বলেন, দেশে শান্তিশৃঙ্খলা ফিরিয়ে আনতে আগামী ফেব্রুয়ারির মধ্যে জাতীয় সংসদ নির্বাচনের বিকল্প নেই। নির্বাচিত সরকারের মাধ্যমে স্থিতিশীলতা ফিরে আসবে। বক্তারা নারী নির্যাতনের ঘটনায় অভিযুক্ত নুরুল ইসলামকে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন।

মানববন্ধনে বক্তব্য দেন রাজশাহী-৩ (পবা-মোহনপুর) আসনের বিএনপির প্রার্থী শফিকুল হক মিলন, বিএনপির মিডিয়া সেলের সদস্য মাহমুদা হাবিবা, মহিলা দলের রাজশাহী বিভাগের সাংগঠনিক সম্পাদক রোকসানা বেগম টুকটুকি, জেলা মহিলা দলের সভাপতি সামসাদ বেগম মিতালী, রাজশাহী মহানগরের সাধারণ সম্পাদক অধ্যক্ষ সখিনা খাতুন প্রমুখ।

রাবি ছাত্রলীগ নেতা সোলায়মান আটক

মুঘল-পাঠানের ‘পরাজিত সম্রাট’

রাজশাহীতে হিমাগার ভাড়া পুনর্নির্ধারণে তদন্ত কমিটি, আপাতত কেজিতে ৬ টাকা

রাজশাহীতে দিনব্যাপী চাকরি মেলা

রাজশাহী সীমান্তে ২৩ জনকে পুশ ইনের চেষ্টা, সতর্ক বিজিবি

খাঁচাবন্দী ‘মিঠুকে’ মুক্ত করতে থানায় অভিযোগ, এলাকায় তোলপাড়

সীমান্ত সুরক্ষা ও হেযবুত তওহীদ নিষিদ্ধের দাবিতে হেফাজতে ইসলামের বিক্ষোভ

রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান হলেন আবুল কালাম আজাদ

হিমাগার থেকে আলু ছাড় বন্ধ

রাজশাহীতে মাইক্রোবাস-বাইসাইকেল সংঘর্ষ, স্কুলছাত্র নিহত