হোম > সারা দেশ > রাজশাহী

তাড়াশে কোচের ধাক্কায় মাছবোঝাই পিকআপ ভ্যান উল্টে নিহত ১

তাড়াশ (সিরাজগঞ্জ) প্রতিনিধি 

প্রতীকী ছবি

সিরাজগঞ্জের তাড়াশে কোচের ধাক্কায় মাছবোঝাই পিকআপ ভ্যান উল্টে ঘটনাস্থলেই নায়েব আলী প্রামাণিক (৫০) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। তিনি উপজেলার দেবীপুর গ্রামের মৃত রব্বান প্রামাণিকের ছেলে। আজ শনিবার (২৫ অক্টোবর) সকাল সাড়ে ৭টায় হাটিকুমরুল-বনপাড়া মহাসড়কের মহিষলুটি নামক স্থানে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, তাড়াশ উপজেলার মহিষলুটি মাছের আড়ত থেকে একটি মাছবোঝাই পিকআপ ভ্যান মহাসড়কে ওঠার চেষ্টা করলে হানিফ এন্টারপ্রাইজের একটি কোচের ধাক্কায় এটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এ সময় নায়েব আলী পিকআপ ভ্যানের নিচে চাপা পড়লে তিনি ঘটনাস্থলেই নিহত হন।

তাড়াশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জিয়াউর রহমান বলেন, ঘটনার পরপরই পুলিশ পাঠানো হয়েছে। বিষয়টি হাটিকুমরুল হাইওয়ে থানা এলাকায় হওয়ায় তারা নিহতের লাশ পরিবারের কাছে হস্তান্তর করেছে।

রাবি ছাত্রলীগ নেতা সোলায়মান আটক

মুঘল-পাঠানের ‘পরাজিত সম্রাট’

রাজশাহীতে হিমাগার ভাড়া পুনর্নির্ধারণে তদন্ত কমিটি, আপাতত কেজিতে ৬ টাকা

রাজশাহীতে দিনব্যাপী চাকরি মেলা

রাজশাহী সীমান্তে ২৩ জনকে পুশ ইনের চেষ্টা, সতর্ক বিজিবি

খাঁচাবন্দী ‘মিঠুকে’ মুক্ত করতে থানায় অভিযোগ, এলাকায় তোলপাড়

সীমান্ত সুরক্ষা ও হেযবুত তওহীদ নিষিদ্ধের দাবিতে হেফাজতে ইসলামের বিক্ষোভ

রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান হলেন আবুল কালাম আজাদ

হিমাগার থেকে আলু ছাড় বন্ধ

রাজশাহীতে মাইক্রোবাস-বাইসাইকেল সংঘর্ষ, স্কুলছাত্র নিহত