হোম > সারা দেশ > রাজশাহী

পদত্যাগে বাধ্য করা হলো রামেবির পরীক্ষা নিয়ন্ত্রককে

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী

রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (রামেবি) পরীক্ষা নিয়ন্ত্রক ডা. আনোয়ার হাবিবকে জোরপূর্বক পদত্যাগে বাধ্য করার অভিযোগ উঠেছে। আজ বুধবার পদত্যাগ করেছেন তিনি। পদত্যাগের পর ডা. আনোয়ার হাবিবের পক্ষ থেকে এ দাবি করা হয়েছে।

রামেবি সূত্র জানায়, আজ সকাল থেকে বিশ্ববিদ্যালয়ের নিজ দপ্তরে ছিলেন পরীক্ষা নিয়ন্ত্রক ডা. আনোয়ার হাবিব। বেলা ১১টার দিকে শিক্ষার্থী পরিচয় দিয়ে ৩০-৩৫ জন তাঁর দপ্তরে ঢোকেন। তাঁরা একটি পদত্যাগপত্রও লিখে নিয়ে আসেন। পরে সেটিতে ডা. আনোয়ার হাবিবের স্বাক্ষর নেওয়া হয়। পরে অফিস থেকে বেরিয়ে বাসায় চলে যান তিনি।

সূত্রে আরও জানা যায়, এর আগে ডা. আনোয়ার হাবিব রাজশাহী মেডিকেল কলেজের অধ্যক্ষ ছিলেন। যারা তাঁর পদত্যাগের দাবি নিয়ে আসে তাদের দাবি, ২০১৭ সালে একটি রাজনৈতিক দলের ছাত্রসংগঠনের অনুসারী শিক্ষার্থীদের হোস্টেল ছাড়তে এক ঘণ্টা সময় বেঁধে দিয়েছিলেন তৎকালীন অধ্যক্ষ ডা. আনোয়ার হাবিব। সে কারণে আজ কিছু প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থী তাঁর পদত্যাগপত্র নিয়ে আসেন।

এ বিষয়ে কথা বলতে ডা. আনোয়ার হাবিবের মোবাইল ফোন কল করা হলে তাঁর সহধর্মিণী রিসিভ করেন। তিনি আজকের পত্রিকাকে জানান, তাঁর স্বামী চিকিৎসকের কাছে ফিজিওথেরাপি নিতে গেছেন। তাঁর সঙ্গে এখন যোগাযোগ করা যাবে না। এ সময় তিনি দাবি করেন, তাঁর স্বামীকে জোরপূর্বক পদত্যাগ করানো হয়েছে। রেজিস্ট্রার বরাবর লেখা এ পদত্যাগপত্র আগে থেকেই প্রস্তুত করে আনা হয়েছিল।

অন্যদিকে রামেবির রেজিস্ট্রার ডা. জাকির হোসেনের মোবাইল ফোনে কল করা হলে তিনি রিসিভ করেননি। আর রামেবির উপাচার্য ডা. এ জেড এম মোস্তাক হোসেনের মোবাইল ফোনে সংযোগ না পাওয়ায় তাঁদের বক্তব্য জানা যায়নি।

রাবি ছাত্রলীগ নেতা সোলায়মান আটক

মুঘল-পাঠানের ‘পরাজিত সম্রাট’

রাজশাহীতে হিমাগার ভাড়া পুনর্নির্ধারণে তদন্ত কমিটি, আপাতত কেজিতে ৬ টাকা

রাজশাহীতে দিনব্যাপী চাকরি মেলা

রাজশাহী সীমান্তে ২৩ জনকে পুশ ইনের চেষ্টা, সতর্ক বিজিবি

খাঁচাবন্দী ‘মিঠুকে’ মুক্ত করতে থানায় অভিযোগ, এলাকায় তোলপাড়

সীমান্ত সুরক্ষা ও হেযবুত তওহীদ নিষিদ্ধের দাবিতে হেফাজতে ইসলামের বিক্ষোভ

রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান হলেন আবুল কালাম আজাদ

হিমাগার থেকে আলু ছাড় বন্ধ

রাজশাহীতে মাইক্রোবাস-বাইসাইকেল সংঘর্ষ, স্কুলছাত্র নিহত