হোম > সারা দেশ > রাজবাড়ী

৪ ঘণ্টা পর দৌলতদিয়া-পাটুরিয়ায় ফেরি চলাচল স্বাভাবিক

রাজবাড়ী প্রতিনিধি

ঘন কুয়াশায় সাড়ে চার ঘণ্টা বন্ধ থাকার পর দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথে ফেরি চলাচল শুরু হয়েছে। আজ বৃহস্পতিবার সকাল সোয়া ১০টায় কুয়াশা কেটে গেলে ফেরি চলাচল স্বাভাবিক হয়।

বিআইডব্লিউটিসির দৌলতদিয়া ঘাট শাখার ব‍্যবস্থাপক মো. সালাহউদ্দিন আজকের পত্রিকাকে বলেন, কুয়াশার কারণে দুর্ঘটনা এড়াতে দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথে আজ সকাল পৌনে ৬টা থেকে ফেরি চলাচল বন্ধ রাখা হয়। পরে কুয়াশা কেটে গেলে সকাল সোয়া ১০টার দিকে ফের ফেরি চলাচল স্বাভাবিক হয়। ফেরি চলাচল যখন বন্ধ ছিল, তখন মাঝ নদীতে দুটি ফেরি আটকা পড়েছিল বলেও জানান এই কর্মকর্তা।

এদিকে আক্কাস নামে এক যাত্রী জানান, তিনি জরুরি কাজে ঢাকায় যাচ্ছেন। সকালে রাজবাড়ী থেকে রওনা দেন। ৮টায় ঘাটে এসে জানতে পারেন ফেরি চলাচল বন্ধ। পরে স্বাভাবিক হলে তিনি পদ্মা পার হন। 

আরেক যাত্রী সবুজ মিয়া বলেন, ‘কুয়াশার মধ্যে যাতে ফেরি চলাচল স্বাভাবিক থাকে, সেই ব্যবস্থা কর্তৃপক্ষের করা উচিত। তা না হলে আরেকটি পদ্মা সেতু করে দিক সরকার। ঘাটে এসে মানুষ চরম ভোগান্তির শিকার হচ্ছে। কয়েক দিন আগেও ছয় ঘণ্টা দৌলতদিয়া ঘাটে আটকে ছিলাম।’

দৌলতদিয়ায় বাসডুবি: চালক-হেলপারসহ গ্রেপ্তার ৩

দৌলতদিয়া ফেরিঘাটে পদ্মায় বাস পড়ে যাওয়ার ঘটনায় যান্ত্রিক ত্রুটি খতিয়ে দেখা হবে: প্রতিমন্ত্রী

দৌলতদিয়ায় ৬ ঘণ্টা পর ফের যানবাহন পারাপার শুরু

‘দুই মিনিট আগে বাস থেকে নেমেছি, এরপরই চোখের সামনে পদ্মায় ডুবে গেল’

পদ্মায় পড়ে যাওয়া বাস উদ্ধার

দৌলতদিয়া ফেরিঘাটে আবারও বাস পড়ল পদ্মায়

বৈরী আবহাওয়ার কারণে ৪৫ মিনিট বন্ধ লঞ্চ-ফেরি চলাচল

রাজবাড়ীর কালুখালীতে বাস-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ১, আহত ২

ঈদ ঘিরে দৌলতদিয়া-পাটুরিয়ায় বিশেষ প্রস্তুতি, চলবে ১৭ ফেরি ও ২০ লঞ্চ

ঈদযাত্রায় মোবাইল কোর্টের সংখ্যা বাড়ানো হবে: সেতুমন্ত্রী