হোম > সারা দেশ > রাজবাড়ী

পেঁয়াজ ও রসুনখেতে ৩৭০ গাঁজাগাছ, যুবক গ্রেপ্তার

পাংশা (রাজবাড়ী) প্রতিনিধি 

রাজবাড়ীর পাংশায় জব্দ করা গাঁজাগাছ ও গ্রেপ্তার যুবক। ছবি: আজকের পত্রিকা

রাজবাড়ীর পাংশায় ৩৭০টি গাঁজাগাছসহ সাহিদুল মণ্ডল (৩৬) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার বিকেল ৫টার দিকে উপজেলার সরিষা ইউনিয়নের বেজপাড়া গ্রাম থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। তিনি পেঁয়াজ ও রসুনের আবাদের সঙ্গে গাঁজা চাষ করেছিলেন।

আটক সাহিদুল মণ্ডল বেজপাড়া গ্রামের হামিদ মণ্ডলের ছেলে। তাঁকে গ্রেপ্তারের বিষয় আজকের পত্রিকাকে নিশ্চিত করেন পাংশা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সালাউদ্দিন।

ওসি সালাউদ্দিন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি, এক মাস আগে থেকে বেজপাড়া গ্রামে ৪ শতাংশ জমি বন্ধক নিয়ে পেঁয়াজ ও রসুনের আবাদের সঙ্গে সাহিদুল মণ্ডল গাঁজা চাষ ও পরিচর্যা করে আসছেন। পরে পাংশা মডেল থানার উপপরিদর্শক (এসআই) নজরুল ইসলাম ও সঙ্গীয় পুলিশ ফোর্স অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করে এবং ৩৭০টি গাঁজাগাছ জব্দ করে।

ওসি সালাউদ্দিন আরও বলেন, এই ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে সাহিদুলের নামে একটি মামলা রুজু করা হয়েছে। আজ বুধবার দুপুরে তাঁকে আদালতে পাঠানো হয়েছে।

রাজবাড়ীতে তরুণীকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ, থানায় মামলা

‘প্রথম ধাপেই ফ্যামিলি কার্ড পাচ্ছে পাংশার মানুষ’

রাজবাড়ীতে দুপক্ষের সংঘর্ষে নিহত ১, আহত ১৪

রাজবাড়ীতে যুবককে কুপিয়ে হত্যা

রাজবাড়ীতে আ.লীগ কার্যালয়ে উড়ছে জাতীয় পতাকা, ঝুলছে উদ্বোধনের ব্যানার

দৌলতদিয়া ফেরিঘাটে যাত্রী ও যানবাহনের চাপ বেড়েছে

ভোটারের চাপ কম, ভোটকক্ষে ঘুমিয়ে পড়েছেন প্রার্থীর এজেন্ট

তারেক রহমানের উপহার পাওয়া অন্ধ গফুরের বাড়িতে হামলা ও লুটপাট

চরাঞ্চলে সাপের উপদ্রব, দুই বছরে আক্রান্ত ৩৭০

রাজবাড়ী আদালত চত্বরে জয় বাংলা স্লোগান, গ্রেপ্তার ৫