হোম > সারা দেশ > রাজবাড়ী

রাজবাড়ীতে গরুবাহী ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে দুই ব্যবসায়ী নিহত

রাজবাড়ী প্রতিনিধি

রাজবাড়ীর কালুখালীতে গরুবাহী ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যাওয়ায় দুই ব্যবসায়ী নিহত হয়েছেন। সেই সঙ্গে দুটি গরুও মারা যায়। ছবি: আজকের পত্রিকা

রাজবাড়ীর কালুখালীতে গরুবাহী ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যাওয়ায় দুই ব্যবসায়ী নিহত হয়েছেন। শনিবার বেলা পৌনে ২টার দিকে উপজেলার বাংলাদেশহাট এলাকার রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন কুষ্টিয়া জেলার ইসলামী বিশ্ববিদ্যালয় এলাকার বাসিন্দা রফিকুল ইসলাম (৩০) ও খবির (৪০)।

স্থানীয়রা জানায়, কুষ্টিয়া থেকে ছেড়ে আসা ঢাকাগামী একটি গরুবাহী ট্রাক বাংলাদেশহাট এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে খাদে পড়ে যায়। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস গিয়ে উদ্ধার কার্যক্রম পরিচালনা করে। সে সময় ঘটনাস্থল থেকে দুজনের মরদেহ উদ্ধার করা হয়। ট্রাকটিতে ১৪টি গরু ছিল। এর মধ্যে ১২টি জীবিত এবং দুটি গরুর মরদেহ উদ্ধার করা হয়।

রাজবাড়ীর কালুখালীতে গরুবাহী ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যাওয়ায় দুই ব্যবসায়ী নিহত হয়েছেন। সেই সঙ্গে দুটি গরুও মারা যায়। ছবি: আজকের পত্রিকা

পাংশা হাইওয়ে থানার ওসি হারুন অর রশিদ বলেন, বেপরোয়া গতির কারণে এই দুর্ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

দৌলতদিয়ায় বাসডুবি: চালক-হেলপারসহ গ্রেপ্তার ৩

দৌলতদিয়া ফেরিঘাটে পদ্মায় বাস পড়ে যাওয়ার ঘটনায় যান্ত্রিক ত্রুটি খতিয়ে দেখা হবে: প্রতিমন্ত্রী

দৌলতদিয়ায় ৬ ঘণ্টা পর ফের যানবাহন পারাপার শুরু

‘দুই মিনিট আগে বাস থেকে নেমেছি, এরপরই চোখের সামনে পদ্মায় ডুবে গেল’

পদ্মায় পড়ে যাওয়া বাস উদ্ধার

দৌলতদিয়া ফেরিঘাটে আবারও বাস পড়ল পদ্মায়

বৈরী আবহাওয়ার কারণে ৪৫ মিনিট বন্ধ লঞ্চ-ফেরি চলাচল

রাজবাড়ীর কালুখালীতে বাস-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ১, আহত ২

ঈদ ঘিরে দৌলতদিয়া-পাটুরিয়ায় বিশেষ প্রস্তুতি, চলবে ১৭ ফেরি ও ২০ লঞ্চ

ঈদযাত্রায় মোবাইল কোর্টের সংখ্যা বাড়ানো হবে: সেতুমন্ত্রী