হোম > সারা দেশ > রাজবাড়ী

প্রায় ৭ ঘণ্টা পর দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল শুরু

রাজবাড়ী প্রতিনিধি

ঘন কুয়াশায় পৌনে সাত ঘণ্টা বন্ধ থাকার পর দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল শুরু হয়েছে। আজ বৃহস্পতিবার সকাল পৌনে ১০টার দিকে কুয়াশা কেটে গেলে ফেরি চলাচল শুরু হয়। 

এর আগে ঘন কুয়াশার কারণে রাত ৩টা থেকে দুর্ঘটনা এড়াতে ফেরি চলাচল বন্ধ রাখা হয়। সে সময় চারটি মাঝ নদীতে ছিল। ফেরি চলাচল বন্ধ থাকায় ঘাট এলাকায় কিছু যানবাহন আটকা পড়ায় ভোগান্তিতে পড়েন চালক ও যাত্রীরা। 

বিআইডব্লিউটিসি আরিচা অঞ্চলের উপ-মহাব‍্যবস্থাপক শাহ মো. খালেদ নেওয়াজ বলেন, রাত ৩টায় ঘন কুয়াশার কারণে ফেরি চলাচল করতে পারছিল না। মাঝ পদ্মায় চারটি ফেরি পথ হারিয়ে ফেললে দুর্ঘটনা এড়াতে ফেরি চলাচল বন্ধ করে দেওয়া হয়। কুয়াশা কেটে গেলে সকাল পৌনে ১০টা থেকে ফেরি চলাচল শুরু হয়।

দৌলতদিয়ায় বাসডুবি: চালক-হেলপারসহ গ্রেপ্তার ৩

দৌলতদিয়া ফেরিঘাটে পদ্মায় বাস পড়ে যাওয়ার ঘটনায় যান্ত্রিক ত্রুটি খতিয়ে দেখা হবে: প্রতিমন্ত্রী

দৌলতদিয়ায় ৬ ঘণ্টা পর ফের যানবাহন পারাপার শুরু

‘দুই মিনিট আগে বাস থেকে নেমেছি, এরপরই চোখের সামনে পদ্মায় ডুবে গেল’

পদ্মায় পড়ে যাওয়া বাস উদ্ধার

দৌলতদিয়া ফেরিঘাটে আবারও বাস পড়ল পদ্মায়

বৈরী আবহাওয়ার কারণে ৪৫ মিনিট বন্ধ লঞ্চ-ফেরি চলাচল

রাজবাড়ীর কালুখালীতে বাস-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ১, আহত ২

ঈদ ঘিরে দৌলতদিয়া-পাটুরিয়ায় বিশেষ প্রস্তুতি, চলবে ১৭ ফেরি ও ২০ লঞ্চ

ঈদযাত্রায় মোবাইল কোর্টের সংখ্যা বাড়ানো হবে: সেতুমন্ত্রী