হোম > সারা দেশ > রাজবাড়ী

ঘন কুয়াশায় দুই দফা বন্ধের পর দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল শুরু

রাজবাড়ী প্রতিনিধি

পাটুরিয়া-দৌলতদিয়া ও আরিচা-কাজিরহাট নৌপথে ফেরি চলাচল বন্ধ। ছবি: সংগৃহীত

ঘন কুয়াশার কারণে দুই দফায় ৫ ঘণ্টা ফেরি চলাচল বন্ধ থাকার পর রাজবাড়ীর দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল স্বাভাবিক হয়েছে। আজ শুক্রবার সকাল ৮টা থেকে ফেরি চলাচল শুরু হয়।

এর আগে দুর্ঘটনা এড়াতে বৃহস্পতিবার দিবাগত রাত আড়াইটা থেকে এই নৌরুটে ফেরি চলাচল বন্ধ করে দেওয়া হয়। ফেরি চলাচল বন্ধ থাকায় দৌলতদিয়া ঘাট এলাকায় কিছু যানবাহন আটকা পড়ে এবং প্রচণ্ড শীতে ভোগান্তিতে পড়ে চালক ও যাত্রীরা।

বিআইডব্লিউটিসি দৌলতদিয়া ঘাট শাখার ব‍্যবস্থাপক মো. সালাহউদ্দিন বলেন, ‘রাত আড়াইটার দিকে কুয়াশার কারণে নদীপথ অস্পষ্ট হয়ে যায়। এরপর থেকেই এই নৌরুটে ফেরি চলাচল বন্ধ করে দেওয়া হয়।’

তিনি আরও বলেন, ‘ভোর ৬টায় কুয়াশা কেটে গেলে ফেরি চলাচল স্বাভাবিক হয়। এর কিছু সময় পরেই কুয়াশায় নদীপথ আবারও অস্পষ্ট হয়ে যাওয়ায় ফেরি চলাচল বন্ধ রাখা হয়। সকাল ৮টায় কুয়াশা কেটে গেলে ফেরি চলাচল স্বাভাবিক করা হয়।’

দৌলতদিয়ায় বাসডুবি: চালক-হেলপারসহ গ্রেপ্তার ৩

দৌলতদিয়া ফেরিঘাটে পদ্মায় বাস পড়ে যাওয়ার ঘটনায় যান্ত্রিক ত্রুটি খতিয়ে দেখা হবে: প্রতিমন্ত্রী

দৌলতদিয়ায় ৬ ঘণ্টা পর ফের যানবাহন পারাপার শুরু

‘দুই মিনিট আগে বাস থেকে নেমেছি, এরপরই চোখের সামনে পদ্মায় ডুবে গেল’

পদ্মায় পড়ে যাওয়া বাস উদ্ধার

দৌলতদিয়া ফেরিঘাটে আবারও বাস পড়ল পদ্মায়

বৈরী আবহাওয়ার কারণে ৪৫ মিনিট বন্ধ লঞ্চ-ফেরি চলাচল

রাজবাড়ীর কালুখালীতে বাস-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ১, আহত ২

ঈদ ঘিরে দৌলতদিয়া-পাটুরিয়ায় বিশেষ প্রস্তুতি, চলবে ১৭ ফেরি ও ২০ লঞ্চ

ঈদযাত্রায় মোবাইল কোর্টের সংখ্যা বাড়ানো হবে: সেতুমন্ত্রী