হোম > সারা দেশ > রাজবাড়ী

‘টাকা লাগলে টাকা নিতি, তা-ও বন্ধুদের দাওয়াত দিতি’

অনিক সিকদার, বালিয়াকান্দি (রাজবাড়ী) প্রতিনিধি

রাজবাড়ীর দৌলতদিয়া ঘাট এলাকায় বন্ধুদের অভিমানী বিক্ষোভ মিছিল। ছবি: আজকের পত্রিকা

প্রিয় বন্ধু অন্যদের না জানিয়েই বিয়ে করে ফেলেছেন—এমন অবস্থায় মন তো খারাপ হবেই। বন্ধুরা তাই রাস্তায় নেমে বিক্ষোভ করলেন বন্ধুত্বের এহেন চরম অবমাননায়। ‘টাকা লাগলে টাকা নিতি, তা-ও বন্ধুদের দাওয়াত দিতি’—স্লোগানে রাজবাড়ীর দৌলতদিয়া ঘাট এলাকায় তাঁরা বিক্ষোভ মিছিল করেন।

আজ শুক্রবার বিকেলে দৌলতদিয়া ঘাট-সংলগ্ন ঢাকা-খুলনা মহাসড়কে এসএসসি ২০১৫ ব্যাচের কয়েকজন বন্ধু এ কর্মসূচির আয়োজন করেন। এ সময় তাঁদের হাতে ছিল নানা মজার মজার লেখাসংবলিত প্ল্যাকার্ড ও ব্যানার।

বন্ধুদের ভাষ্য, তাঁদের দীর্ঘদিনের বন্ধু শাকিল শেখ হঠাৎ করেই বিয়ে করেন। বিয়ের খবর তাঁরা জানতে পারেন অনেক পরে। এতে ক্ষোভ নয়, বরং অভিমান থেকেই তাঁরা এমন ব্যতিক্রমী আয়োজন করেছেন।

অভিমানী বিক্ষোভ মিছিলে অংশ নেওয়া তরুণেরা বলেন, বন্ধুত্বের সম্পর্কে লুকোচুরি চলে না। অন্তত বিয়ের মতো গুরুত্বপূর্ণ খবর বন্ধুদের জানানো উচিত ছিল। তাই ‘গোপন বিয়ের’ প্রতিবাদে তাঁরা রাজপথে নেমেছেন।

ব্যস্ত মহাসড়কে এমন ভিন্নধর্মী কর্মসূচি দেখে পথচারী ও যাত্রীদের মাঝে ঔৎসুক্য তৈরি হয়। অনেকেই দাঁড়িয়ে ছবি ও ভিডিও ধারণ করেন। অল্প সময়েই ঘটনাটি এলাকায় বেশ আলোচনার জন্ম দেয়।

তবে পুরো আয়োজনে ছিল হাস্যরসের ছোঁয়া। প্রতিবাদ শেষে বন্ধুরা নবদম্পতির সুখী ও সুন্দর দাম্পত্যজীবনের জন্য শুভকামনা জানান।

দৌলতদিয়ায় বাসডুবি: চালক-হেলপারসহ গ্রেপ্তার ৩

দৌলতদিয়া ফেরিঘাটে পদ্মায় বাস পড়ে যাওয়ার ঘটনায় যান্ত্রিক ত্রুটি খতিয়ে দেখা হবে: প্রতিমন্ত্রী

দৌলতদিয়ায় ৬ ঘণ্টা পর ফের যানবাহন পারাপার শুরু

‘দুই মিনিট আগে বাস থেকে নেমেছি, এরপরই চোখের সামনে পদ্মায় ডুবে গেল’

পদ্মায় পড়ে যাওয়া বাস উদ্ধার

দৌলতদিয়া ফেরিঘাটে আবারও বাস পড়ল পদ্মায়

বৈরী আবহাওয়ার কারণে ৪৫ মিনিট বন্ধ লঞ্চ-ফেরি চলাচল

রাজবাড়ীর কালুখালীতে বাস-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ১, আহত ২

ঈদ ঘিরে দৌলতদিয়া-পাটুরিয়ায় বিশেষ প্রস্তুতি, চলবে ১৭ ফেরি ও ২০ লঞ্চ

ঈদযাত্রায় মোবাইল কোর্টের সংখ্যা বাড়ানো হবে: সেতুমন্ত্রী