হোম > সারা দেশ > রাজবাড়ী

রাজবাড়ীতে গ্রামবাসীর হাতে ধরা পড়ল মেছো বিড়াল

রাজবাড়ী প্রতিনিধি

রাজবাড়ীতে একটি মেছো বিড়াল ধরা পড়েছে স্থানীয় বাসিন্দাদের হাতে। গতকাল শুক্রবার সন্ধ্যায় উপজেলার কালিকাপুর ইউনিয়নের ঝাওগ্রামের ধানখেতে ধরা পড়ে মেছো বিড়ালটি। 

স্থানীয়রা জানায়, কৃষক আবজাল শেখ তাঁর জমিতে ধান কাটছিলেন। এ সময় তিনি ধানখেতে একটি প্রাণী দেখে বাঘ বাঘ বলে চিৎকার করেন। এ সময় স্থানীয়রা এগিয়ে এসে মেছো বিড়ালটি ধরে শিকল দিয়ে বেঁধে রেখে বন বিভাগে খবর দেয়। খবর জানাজানি হওয়ার পর থেকেই এলাকার বিভিন্ন বাড়ির উৎসুক মানুষ ছুটে আসে। 

স্থানীয় বাসিন্দা মো. সাইদুল ইসলাম সাচ্চু বলেন, বাঘটা নিয়ে আমরা খুবই হিমশিম খাচ্ছি। একে দেখার জন‍্য শত শত মানুষ ভিড় করছে। অনেক শিশুও আসছে। এ জন্য প্রশাসনকে জানানো হয়েছে, তারা যেন দ্রুত এসে বাঘটি নিয়ে যায়। 

রাজবাড়ী জেলা বন কর্মকর্তা শেখ হুমায়ন কবির বলেন, স্থানীয়রা মেছো বাঘ বললেও আসলে এটি বাঘ নয়, এটি মেছো বিড়াল। মেছো বিড়ালের সারা গায়ে ডোরাকাটা দাগ রয়েছে। মুখমণ্ডল অনেকটা বিড়ালের মতো, গায়ের রং ধূসর। মেছো বিড়ালটি উদ্ধারের জন‍্য শনিবার একটি টিম পাঠানো হয়েছে।

দৌলতদিয়ায় বাসডুবি: চালক-হেলপারসহ গ্রেপ্তার ৩

দৌলতদিয়া ফেরিঘাটে পদ্মায় বাস পড়ে যাওয়ার ঘটনায় যান্ত্রিক ত্রুটি খতিয়ে দেখা হবে: প্রতিমন্ত্রী

দৌলতদিয়ায় ৬ ঘণ্টা পর ফের যানবাহন পারাপার শুরু

‘দুই মিনিট আগে বাস থেকে নেমেছি, এরপরই চোখের সামনে পদ্মায় ডুবে গেল’

পদ্মায় পড়ে যাওয়া বাস উদ্ধার

দৌলতদিয়া ফেরিঘাটে আবারও বাস পড়ল পদ্মায়

বৈরী আবহাওয়ার কারণে ৪৫ মিনিট বন্ধ লঞ্চ-ফেরি চলাচল

রাজবাড়ীর কালুখালীতে বাস-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ১, আহত ২

ঈদ ঘিরে দৌলতদিয়া-পাটুরিয়ায় বিশেষ প্রস্তুতি, চলবে ১৭ ফেরি ও ২০ লঞ্চ

ঈদযাত্রায় মোবাইল কোর্টের সংখ্যা বাড়ানো হবে: সেতুমন্ত্রী