হোম > সারা দেশ > রাজবাড়ী

মসজিদের পাশ থেকে বৃদ্ধার লাশ উদ্ধার

বালিয়াকান্দি (রাজবাড়ী) প্রতিনিধি 

প্রতীকী ছবি

রাজবাড়ীর বালিয়াকান্দিতে অজ্ঞাতনামা এক বৃদ্ধার (৭০) লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ সোমবার ভোরে উপজেলার ইসলামপুর ইউনিয়নের রামদিয়া বাজার জামে মসজিদের অজুখানার পাশে লাশটি পাওয়া যায়।

স্থানীয় সূত্রে জানা যায়, ফজরের নামাজ আদায় করার জন্য মুসল্লিরা এসে দেখতে পান মসজিদের পাশে অজুখানার কাছে একজন অজ্ঞাতনামা বৃদ্ধা মৃত অবস্থায় পড়ে আছেন। ৩-৪ দিন ধরে রামদিয়া বাজার এলাকায় ওই বৃদ্ধাকে লোকজন ঘোরাফেরা করতে দেখেছেন। মানসিক ভারসাম্যহীন থাকায় তিনি তাঁর বাড়ির ঠিকানা বলতে পারতেন না।

গতকাল রোববার রাত ৯টার দিকে মসজিদের পাশে অসুস্থ হয়ে পড়লে বাজার কমিটির লোকজন তাঁকে স্থানীয় চিকিৎসকের সহায়তায় চিকিৎসা করান। পরে তিনি কিছুটা সুস্থ হয়ে এলাকায় হাঁটাহাঁটি করেন।

বালিয়াকান্দি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জামাল উদ্দিন জানান, ‘বৃদ্ধ লোকটি বেশ কিছুদিন অসুস্থ ছিলেন। আমরা ধারণা করছি, তাঁর মৃত্যু অসুস্থতার কারণেই হয়েছে। এরপরও লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠিয়েছি।’

দৌলতদিয়ায় বাসডুবি: চালক-হেলপারসহ গ্রেপ্তার ৩

দৌলতদিয়া ফেরিঘাটে পদ্মায় বাস পড়ে যাওয়ার ঘটনায় যান্ত্রিক ত্রুটি খতিয়ে দেখা হবে: প্রতিমন্ত্রী

দৌলতদিয়ায় ৬ ঘণ্টা পর ফের যানবাহন পারাপার শুরু

‘দুই মিনিট আগে বাস থেকে নেমেছি, এরপরই চোখের সামনে পদ্মায় ডুবে গেল’

পদ্মায় পড়ে যাওয়া বাস উদ্ধার

দৌলতদিয়া ফেরিঘাটে আবারও বাস পড়ল পদ্মায়

বৈরী আবহাওয়ার কারণে ৪৫ মিনিট বন্ধ লঞ্চ-ফেরি চলাচল

রাজবাড়ীর কালুখালীতে বাস-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ১, আহত ২

ঈদ ঘিরে দৌলতদিয়া-পাটুরিয়ায় বিশেষ প্রস্তুতি, চলবে ১৭ ফেরি ও ২০ লঞ্চ

ঈদযাত্রায় মোবাইল কোর্টের সংখ্যা বাড়ানো হবে: সেতুমন্ত্রী