হোম > সারা দেশ > রাজবাড়ী

পদ্মায় ধরা পড়া এক কাতল ৭০ হাজার টাকায় বিক্রি

রাজবাড়ী প্রতিনিধি

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার পদ্মা নদীতে জালে ধরা পড়েছে ২৮ কেজি ওজনের একটি কাতল মাছ। যা বিক্রি হয়েছে ৭০ হাজার টাকায়।

আজ মঙ্গলবার ভোরে উপজেলার দৌলতদিয়ার ৭ নম্বর ফেরিঘাটের অদূরে পদ্মা ও যমুনা নদীর মোহনায় জেলে শওকত হালদারের জালে মাছটি ধরা পড়ে।

স্থানীয় মাছ ব্যবসায়ী সম্রাট শহজাহান শেখ বলেন, ‘সকালে জেলে শওকত হালদার মাছটি দৌলতদিয়ার আনু খাঁর আড়তে নিয়ে আসেন। সেখানে ওজন দিয়ে দেখে মাছটি ২৮ কেজি। পরে উন্মুক্ত নিলামে ২ হাজার ৪০০ টাকা কেজি দরে মোট ৬৭ হাজার ২০০ টাকা কিনে নিই।’

সম্রাট শহজাহান শেখ আরও বলেন, ‘মোবাইল ফোনে যোগাযোগ করে ঢাকার এক ব্যবসায়ীর কাছে ২ হাজার ৫০০ টাকা কেজি দরে ৭০ হাজার টাকায় মাছটি বিক্রি করে দেওয়া হয়েছে।’

জেলা মৎস্য কর্মকর্তা মো. নাজমুল হুদা বলেন, পদ্মা ও যমুনার মোহনায় খাদ্যের প্রাচুর্য বেশি। এ ছাড়া পানির গভীরতা বেশি থাকায় বড় বড় মাছ সেখানে বিচরণ করে। ফলে মাঝেমধ্যে জেলেদের জালে বড় বড় মাছ আটকা পড়ে।

দৌলতদিয়ায় বাসডুবি: চালক-হেলপারসহ গ্রেপ্তার ৩

দৌলতদিয়া ফেরিঘাটে পদ্মায় বাস পড়ে যাওয়ার ঘটনায় যান্ত্রিক ত্রুটি খতিয়ে দেখা হবে: প্রতিমন্ত্রী

দৌলতদিয়ায় ৬ ঘণ্টা পর ফের যানবাহন পারাপার শুরু

‘দুই মিনিট আগে বাস থেকে নেমেছি, এরপরই চোখের সামনে পদ্মায় ডুবে গেল’

পদ্মায় পড়ে যাওয়া বাস উদ্ধার

দৌলতদিয়া ফেরিঘাটে আবারও বাস পড়ল পদ্মায়

বৈরী আবহাওয়ার কারণে ৪৫ মিনিট বন্ধ লঞ্চ-ফেরি চলাচল

রাজবাড়ীর কালুখালীতে বাস-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ১, আহত ২

ঈদ ঘিরে দৌলতদিয়া-পাটুরিয়ায় বিশেষ প্রস্তুতি, চলবে ১৭ ফেরি ও ২০ লঞ্চ

ঈদযাত্রায় মোবাইল কোর্টের সংখ্যা বাড়ানো হবে: সেতুমন্ত্রী