হোম > সারা দেশ > রাজবাড়ী

পদ্মার ৫৫ কেজির বাগাড় ৭১ হাজারে বিক্রি

রাজবাড়ী প্রতিনিধি

পদ্মায় ধরা পড়া বাগাড় মাছ। ছবি: আজকের পত্রিকা

রাজবাড়ীর পদ্মা নদীতে জেলের জালে ৫৫ কেজি ওজনের একটি বাগাড় মাছ ধরা পড়েছে। আজ রোববার ভোরে গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া কলা বাগান এলাকায় জালে মাছটি ধরা পরে। পরে বিক্রি হয় সাড়ে ৭১ হাজার টাকায়।

স্থানীয় মাছ ব্যবসায়ী সম্রাট শাজাহান শেখ বলেন, ‘সকালে কয়েকজন জেলে মাছটি দৌলতদিয়ার আব্দুল হালিম মিয়া আড়তে নিয়ে আসেন। সেখানে ওজন দিয়ে দেখেন মাছটি ৫৫ কেজি ২০০ গ্রাম। পরে উন্মুক্ত নিলামের মাধ্যমে ১ হাজার ৩০০ টাকা কেজি দরে মোট ৭১ হাজার ৫০০ টাকায় মাছটি কিনে নিই।’

এই ব্যবসায়ী আরও বলেন, মাছটি বিক্রির উদ্দেশ্যে দৌলতদিয়া ফেরি ঘাটে বেঁধে রাখা হয়েছে। দেশের বিভিন্ন জায়গায় মোবাইল ফোনে যোগাযোগ করছি মাছটি বিক্রির জন্য। একটু বেশি দাম পেলেই বিক্রি করা হবে।

জেলা মৎস্য কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মোস্তফা আল রাজিব বলেন, পদ্মা নদী থেকে বড় একটি বাগাড় মাছ জালে ধরা পড়েছে এমন খবর শুনেছি। বন্যপ্রাণীর (সংরক্ষণ ও নিরাপত্তা) আইন অনুযায়ী মাছটি কেনা-বেচায় দণ্ডের বিধান থাকলেও মৎস্য বিভাগ এখানে কোনো আইনগত ব্যবস্থা নিতে পারে না। কারণ বাগাড় মাছ হলেও আইনটা বন্যপ্রাণীর (সংরক্ষণ ও নিরাপত্তা)। যে কারণে মৎস্য বিভাগের জন্য আইনটা কাভার করে না।

দৌলতদিয়ায় বাসডুবি: চালক-হেলপারসহ গ্রেপ্তার ৩

দৌলতদিয়া ফেরিঘাটে পদ্মায় বাস পড়ে যাওয়ার ঘটনায় যান্ত্রিক ত্রুটি খতিয়ে দেখা হবে: প্রতিমন্ত্রী

দৌলতদিয়ায় ৬ ঘণ্টা পর ফের যানবাহন পারাপার শুরু

‘দুই মিনিট আগে বাস থেকে নেমেছি, এরপরই চোখের সামনে পদ্মায় ডুবে গেল’

পদ্মায় পড়ে যাওয়া বাস উদ্ধার

দৌলতদিয়া ফেরিঘাটে আবারও বাস পড়ল পদ্মায়

বৈরী আবহাওয়ার কারণে ৪৫ মিনিট বন্ধ লঞ্চ-ফেরি চলাচল

রাজবাড়ীর কালুখালীতে বাস-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ১, আহত ২

ঈদ ঘিরে দৌলতদিয়া-পাটুরিয়ায় বিশেষ প্রস্তুতি, চলবে ১৭ ফেরি ও ২০ লঞ্চ

ঈদযাত্রায় মোবাইল কোর্টের সংখ্যা বাড়ানো হবে: সেতুমন্ত্রী