হোম > সারা দেশ > রাজবাড়ী

কালুখালী জংশনে সুন্দরবন ও বেনাপোল এক্সপ্রেসের যাত্রাবিরতি দাবি

পাংশা ও রাজবাড়ী প্রতিনিধি 

ঢাকা থেকে খুলনা ও বেনাপোলগামী ট্রেন সুন্দরবন এক্সপ্রেস ও বেনাপোল এক্সপ্রেসের যাত্রাবিরতির দাবিতে রাজবাড়ীর কালুখালীতে মানববন্ধন করা হয়েছে। উপজেলাবাসীর আয়োজনে আজ সোমবার সকাল ১০টার দিকে কালুখালী জংশনে ঘণ্টাব‍্যাপী এই কর্মসূচি পালন করা হয়। এতে উপজেলার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

মানববন্ধনে বক্তারা বলেন, পদ্মা সেতু দিয়ে চলাচল করা সুন্দরবন এক্সপ্রেস ও বেনাপোল এক্সপ্রেস রাজবাড়ীর মধ্যে শুধু রাজবাড়ী রেলস্টেশনে যাত্রাবিরতি দিচ্ছে। এ ছাড়া রাজবাড়ী ও কোর্ট কুষ্টিয়ার মধ্যে আর কোনো যাত্রাবিরতি নেই। এতে এই অঞ্চলের মানুষ ট্রেন দুটির সেবা থেকে বঞ্চিত হচ্ছেন।

এসব কারণে কালুখালী জংশন স্টেশন দিয়ে চলাচল করা সব ট্রেনের সঙ্গে সুন্দরবন ও বেনাপোল এক্সপ্রেসের যাত্রাবিরতি দাবি করেন মানববন্ধনে অংশ নেওয়া ব্যক্তিরা।

মানববন্ধনে উপস্থিত ছিলেন কালুখালী উপজেলা পরিষদের চেয়ারম্যান আলিউজ্জামান চৌধুরী টিটো, কালুখালী উপজেলা আওয়ামী লীগ নেতা খায়রুল ইসলাম খায়ের ও যুবলীগ নেতা মনিরুজ্জামান চৌধুরী মবি, রতনদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মেহেদী হাসিনা পারভীনসহ স্থানীয় বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা।

মানববন্ধন শেষে এলাকাবাসীর পক্ষ থেকে কালুখালী জংশনের স্টেশন মাস্টারের মাধ্যমে যথাযথ কর্তৃপক্ষের কাছে স্মারকলিপি দেওয়া হয়।

১ নভেম্বর থেকে পদ্মা সেতু হয়ে ঢাকা-খুলনা রুটে সুন্দরবন এক্সপ্রেস ও ঢাকা-বেনাপোল রুটে বেনাপোল এক্সপ্রেস ট্রেন নিয়মিত চলাচল করছে।

নিখোঁজ জামায়াতের কর্মীর দগ্ধ লাশ উদ্ধার

দৌলতদিয়ায় বাসডুবি: চালক-হেলপারসহ গ্রেপ্তার ৩

দৌলতদিয়া ফেরিঘাটে পদ্মায় বাস পড়ে যাওয়ার ঘটনায় যান্ত্রিক ত্রুটি খতিয়ে দেখা হবে: প্রতিমন্ত্রী

দৌলতদিয়ায় ৬ ঘণ্টা পর ফের যানবাহন পারাপার শুরু

‘দুই মিনিট আগে বাস থেকে নেমেছি, এরপরই চোখের সামনে পদ্মায় ডুবে গেল’

পদ্মায় পড়ে যাওয়া বাস উদ্ধার

দৌলতদিয়া ফেরিঘাটে আবারও বাস পড়ল পদ্মায়

বৈরী আবহাওয়ার কারণে ৪৫ মিনিট বন্ধ লঞ্চ-ফেরি চলাচল

রাজবাড়ীর কালুখালীতে বাস-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ১, আহত ২

ঈদ ঘিরে দৌলতদিয়া-পাটুরিয়ায় বিশেষ প্রস্তুতি, চলবে ১৭ ফেরি ও ২০ লঞ্চ