হোম > সারা দেশ > পিরোজপুর

পিরোজপুরে দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে আহত ৩

পিরোজপুর প্রতিনিধি

পিরোজপুরে দুর্ঘটনাকবলিত দুই ট্রাকের একটি। ছবি: আজকের পত্রিকা

পিরোজপুর সদর উপজেলায় দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে তিনজন আহত হয়েছেন। দুর্ঘটনায় ট্রাক দুটির সামনের অংশ দুমড়েমুচড়ে গেছে।

বরিশাল-খুলনা মহাসড়কের ধূপপাশা এলাকায় আজ মঙ্গলবার সকাল ৬টার দিকে বরিশাল থেকে ছেড়ে আসা একটি ট্রাকের সঙ্গে খুলনা থেকে আসা অপর ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়।

পিরোজপুর ফায়ার স্টেশনের ভারপ্রাপ্ত স্টেশন অফিসার যুগল বিশ্বাস বলেন, দুর্ঘটনার খবর পেয়ে পিরোজপুর সদর ফায়ার স্টেশনের তিনটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। ট্রাকের অংশ কেটে ভেতরে আটকে পড়া তিনজনকে জীবিত উদ্ধার করা হয়েছে। তাঁদের মধ্যে দুজন চালক ও একজন সহকারী। তাঁদের পিরোজপুর সদর হাসপাতালে পাঠানো হয়েছে। দুর্ঘটনার পর মহাসড়কে কিছুক্ষণ যান চলাচল বিঘ্নিত হলেও ফায়ার সার্ভিস ও পুলিশের সহযোগিতায় বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

নেছারাবাদে সাবেক পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে বিধবার জমি দখলের অভিযোগ

নেছারাবাদ উপজেলা বিএনপির সাবেক সভাপতি ওয়াহিদুজ্জামান আর নেই

বেইলি সেতু ভেঙে ট্রাক খালে, যোগাযোগ বন্ধ

বেইলি ব্রিজ ভেঙে মালবাহী ট্রাক খালে, যোগাযোগ বিচ্ছিন্ন

পিবিপ্রবির ভিসি হলেন ড. ছবিরুল

পিরোজপুরে সালিস শেষে হামলা, আহত ৪

পিরোজপুর-বরিশাল মহাসড়কে বাস-অটোরিকশা সংঘর্ষে কলেজছাত্রী নিহত

নেছারাবাদে উপজেলা পরিষদের কর্মচারীর বিরুদ্ধে স্ত্রী নির্যাতনের অভিযোগ

জরাজীর্ণ ভবন ও ওষুধ সংকটে নেছারাবাদের কমিউনিটি ক্লিনিক, ব্যাহত স্বাস্থ্যসেবা

ভান্ডারিয়ায় যুবকের অর্ধগলিত লাশ উদ্ধার