হোম > সারা দেশ > পিরোজপুর

দেশে সুষ্ঠু নির্বাচনের পরিবেশ নেই: শামীম সাঈদী

নেছারাবাদ (পিরোজপুর) প্রতিনিধি 

শামীম সাঈদী। ফাইল ছবি

পিরোজপুর-২ (ভাণ্ডারিয়া, কাউখালী ও নেছারাবাদ) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী শামীম সাঈদী বলেছেন, গণঅধিকার পরিষদের নেতা নুরুল হকের ওপর যেভাবে ন্যক্কারজনক ও বর্বরোচিত হামলা হয়েছে, তাতে দেশে এখন সুষ্ঠু নির্বাচনের কোনো পরিবেশ নেই বলেই মনে হচ্ছে। গতকাল শনিবার মাগরিবের নামাজের পর নেছারাবাদে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।

এর আগে উপজেলার একটি কমিটির প্রতিনিধি সম্মেলনে প্রধান বক্তা হিসেবে অংশ নেন তিনি। ওই সম্মেলনে সভাপতিত্ব করেন জামায়াতে ইসলামীর নেছারাবাদ উপজেলা শাখার আমির মো. আবুল কালাম আজাদ।

সাংবাদিকদের প্রশ্নে শামীম সাঈদী বলেন, ‘পিআর (প্রোপোরশনাল রিপ্রেজেন্টেশন) পদ্ধতি আমাদের একটি প্রধান দাবি। শুধু জামায়াত নয়, দেশের অনেক রাজনৈতিক দলই পিআর পদ্ধতিতে নির্বাচন দাবি করছে। এখন এটা নির্বাচন কমিশনের বিষয়।’

নির্বাচন কমিশন যদি পিআর পদ্ধতি মেনে না নেয়, তাহলে আপনারা নির্বাচনে যাবেন কি না—এমন প্রশ্নের জবাবে শামীম সাঈদী বলেন, নির্বাচনে আমাদের সাত দফা দাবি আছে, যার প্রথম দফাই হলো পিআর পদ্ধতিতে নির্বাচন । তাই পিআর পদ্ধতি ছাড়া আপাতদৃষ্টিতে আমরা কোনো নির্বাচনে যাব না।

নেছারাবাদে সাবেক পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে বিধবার জমি দখলের অভিযোগ

নেছারাবাদ উপজেলা বিএনপির সাবেক সভাপতি ওয়াহিদুজ্জামান আর নেই

বেইলি সেতু ভেঙে ট্রাক খালে, যোগাযোগ বন্ধ

বেইলি ব্রিজ ভেঙে মালবাহী ট্রাক খালে, যোগাযোগ বিচ্ছিন্ন

পিবিপ্রবির ভিসি হলেন ড. ছবিরুল

পিরোজপুরে সালিস শেষে হামলা, আহত ৪

পিরোজপুর-বরিশাল মহাসড়কে বাস-অটোরিকশা সংঘর্ষে কলেজছাত্রী নিহত

নেছারাবাদে উপজেলা পরিষদের কর্মচারীর বিরুদ্ধে স্ত্রী নির্যাতনের অভিযোগ

জরাজীর্ণ ভবন ও ওষুধ সংকটে নেছারাবাদের কমিউনিটি ক্লিনিক, ব্যাহত স্বাস্থ্যসেবা

ভান্ডারিয়ায় যুবকের অর্ধগলিত লাশ উদ্ধার