হোম > সারা দেশ > পিরোজপুর

নাজিরপুরের আওয়ামী লীগ নেতা আশুতোষ আর নেই

পিরোজপুর প্রতিনিধি

আশুতোষ ব্যাপারী। ছবি: সংগৃহীত

পিরোজপুরের নাজিরপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও দীর্ঘা ইউনিয়ন পরিষদের দুই বারের নির্বাচিত চেয়ারম্যান আশুতোষ ব্যাপারী মারা গেছেন। আজ বুধবার সকালে ঢাকার আয়েশা মেমোরিয়াল বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।

মৃত্যুকালে আশুতোষ ব্যাপারীর বয়স হয়েছিল ৪৮ বছর। তিনি মা ও এক বোনসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। তাঁর মৃত্যুতে পরিবার ও স্থানীয় লোকজনের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

চিকিৎসাধীন অবস্থায় আশুতোষ ব্যাপারীর মৃত্যু হওয়ার তথ্য আজকের পত্রিকাকে নিশ্চিত করেন তাঁর বোন রেখা ব্যাপারী।

পারিবারিক সূত্রে জানা গেছে, স্ট্রোকজনিত কারণে আশুতোষ ব্যাপারী কয়েক দিন ধরে ঢাকার আয়েশা মেমোরিয়াল বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। আজ সকাল সাড়ে ১০টার দিকে ওই হাসপাতালে তাঁর মৃত্যু হয়।

নেছারাবাদে বিদ্যালয়ের মাঠে বেড়া দিয়ে কাটা হচ্ছে ৫ লাখ টাকার গাছ

পিরোজপুরে কচা নদীতে ডুবন্ত জাহাজ থেকে যুবকের মরদেহ উদ্ধার

নেছারাবাদে সাবেক পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে বিধবার জমি দখলের অভিযোগ

নেছারাবাদ উপজেলা বিএনপির সাবেক সভাপতি ওয়াহিদুজ্জামান আর নেই

বেইলি সেতু ভেঙে ট্রাক খালে, যোগাযোগ বন্ধ

বেইলি ব্রিজ ভেঙে মালবাহী ট্রাক খালে, যোগাযোগ বিচ্ছিন্ন

পিবিপ্রবির ভিসি হলেন ড. ছবিরুল

পিরোজপুরে সালিস শেষে হামলা, আহত ৪

পিরোজপুর-বরিশাল মহাসড়কে বাস-অটোরিকশা সংঘর্ষে কলেজছাত্রী নিহত

নেছারাবাদে উপজেলা পরিষদের কর্মচারীর বিরুদ্ধে স্ত্রী নির্যাতনের অভিযোগ