হোম > সারা দেশ > পিরোজপুর

নাজিরপুরে ঘর থেকে বৃদ্ধার হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার

পিরোজপুর প্রতিনিধি

বাড়িতে স্থানীয়দের ভিড়। ছবি: আজকের পত্রিকা

পিরোজপুরের নাজিরপুরে এক বৃদ্ধার হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার করা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তাঁকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে।

আজ শুক্রবার ভোরে উপজেলার শেখমাটিয়া ইউনিয়নের মৌখালী গ্রামে এ ঘটনা ঘটে। নিহত লক্ষ্মী রানী (৭৫) উপজেলার শেখমাটিয়া ইউনিয়নের মৌখালী গ্রামের মৃত সুমন্ত কুমার ভক্তর স্ত্রী।

স্থানীয় সূত্রে জানা গেছে, স্থানীয় নুর ইসলাম শেখ নামের এক ব্যক্তি খেজুরের রস দিতে আজ শুক্রবার সকালে ওই বাড়িতে যান। ঘরে কাউকে না পেলে পাশের বাড়ির কৃষ্ণা মন্ডলকে ডাকেন। কৃষ্ণা মন্ডল ঘরে ঢুকে তাঁকে হাত-পা বাঁধা অবস্থায় মরদেহ দেখতে পান।

নিহতের ছেলে আইনজীবী তাপস কুমার ভক্ত জানান, আজ ভোরে তিনি তাঁর মায়ের হত্যার খবর পান। ওই দিন ভোরে তিনি বাড়িতে এসে ঘরের খাটের ওপর হাত-পা বাঁধা মরদেহ দেখতে পান। স্থানীয় একটি গ্রুপের সঙ্গে দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধ চলছে। এর জেরে তাঁর মাকে হত্যা করা হতে পারে বলে ধারণা।

নাজিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহমুদ আল ফরিদ ভূইয়া বলেন, ঘরের পেছন থেকে সিঁধ কেটে ঘরে ঢুকে ওই বৃদ্ধাকে হত্যা করা হয়েছে। এ ব্যাপারে তদন্ত ও জড়িতদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

নেছারাবাদে সাবেক পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে বিধবার জমি দখলের অভিযোগ

নেছারাবাদ উপজেলা বিএনপির সাবেক সভাপতি ওয়াহিদুজ্জামান আর নেই

বেইলি সেতু ভেঙে ট্রাক খালে, যোগাযোগ বন্ধ

বেইলি ব্রিজ ভেঙে মালবাহী ট্রাক খালে, যোগাযোগ বিচ্ছিন্ন

পিবিপ্রবির ভিসি হলেন ড. ছবিরুল

পিরোজপুরে সালিস শেষে হামলা, আহত ৪

পিরোজপুর-বরিশাল মহাসড়কে বাস-অটোরিকশা সংঘর্ষে কলেজছাত্রী নিহত

নেছারাবাদে উপজেলা পরিষদের কর্মচারীর বিরুদ্ধে স্ত্রী নির্যাতনের অভিযোগ

জরাজীর্ণ ভবন ও ওষুধ সংকটে নেছারাবাদের কমিউনিটি ক্লিনিক, ব্যাহত স্বাস্থ্যসেবা

ভান্ডারিয়ায় যুবকের অর্ধগলিত লাশ উদ্ধার