হোম > সারা দেশ > পিরোজপুর

পিরোজপুরে পানিতে ডুবে ২ ভাইয়ের মৃত্যু

পিরোজপুর প্রতিনিধি

প্রতীকী ছবি

পিরোজপুরের নাজিরপুর উপজেলার সদর ইউনিয়নের আমতলা গ্রামে পানিতে ডুবে দুই ভাই ভাই মারা গেছে। আজ বুধবার (১৩ মে) দুপুরে নানাবাড়িতে বেড়াতে এসে খালের পানিতে ডুবে তারা মারা যায়।

নিহত আব্দুর রহমান (৬) ও আবু বক্কর (৪) নেছারাবাদ উপজেলার গুয়ারেখা ইউনিয়নের মিরাজ ফকিরের পুত্র। তারা দুজন মায়ের সঙ্গে নাজিরপুরে নানাবাড়িতে বেড়াতে এসেছিল।

স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, পার্শ্ববর্তী নেছারাবাদ উপজেলার দৈহারি ইউনিয়নের ভরতকাঠী গ্রামের মিরাজ ফকিরের দুই ছেলে আব্দুর রহমান ও আবু বক্কর কয়েক দিন আগে মায়ের সঙ্গে নাজিরপুর সদর ইউনিয়নের আমতলা গ্রামে নানাবাড়িতে বেড়াতে আসে।

আজ বুধবার দুপুরে নানাবাড়ির পাশের খালে একত্রে দুই ভাই গোসল করতে নামলে পানিতে ডুবে যায়। তাদের দুই ভাইকে পরিবারের লোকজন বাড়িতে দেখতে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করে। পরবর্তী সময়ে খালের ঘাটলার পাশে পানিতে দুই ভাইকে ভাসতে দেখে উদ্ধার করে দ্রুত নাজিরপুর উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে যায়।

নাজিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আরএমও মোস্তফা কায়সার বলেন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনার আগেই তাদের মৃত্যু হয়েছে। দুজনই পানিতে ডুবে মারা গেছে।

নাজিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তরিকুল ইসলাম বলেন, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। পরিবারের সদস্যদের আবেদনের পরিপ্রেক্ষিতে লাশ ময়নাতদন্ত ছাড়া দাফনের অনুমতি দেওয়া হয়েছে।

নেছারাবাদে বিদ্যালয়ের মাঠে বেড়া দিয়ে কাটা হচ্ছে ৫ লাখ টাকার গাছ

পিরোজপুরে কচা নদীতে ডুবন্ত জাহাজ থেকে যুবকের মরদেহ উদ্ধার

নেছারাবাদে সাবেক পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে বিধবার জমি দখলের অভিযোগ

নেছারাবাদ উপজেলা বিএনপির সাবেক সভাপতি ওয়াহিদুজ্জামান আর নেই

বেইলি সেতু ভেঙে ট্রাক খালে, যোগাযোগ বন্ধ

বেইলি ব্রিজ ভেঙে মালবাহী ট্রাক খালে, যোগাযোগ বিচ্ছিন্ন

পিবিপ্রবির ভিসি হলেন ড. ছবিরুল

পিরোজপুরে সালিস শেষে হামলা, আহত ৪

পিরোজপুর-বরিশাল মহাসড়কে বাস-অটোরিকশা সংঘর্ষে কলেজছাত্রী নিহত

নেছারাবাদে উপজেলা পরিষদের কর্মচারীর বিরুদ্ধে স্ত্রী নির্যাতনের অভিযোগ