হোম > সারা দেশ > পিরোজপুর

বন্ধ পাটকলগুলো চালু করে কর্মসংস্থান সৃষ্টিতে পদক্ষেপ গ্রহণ করছি: বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী

পিরোজপুর প্রতিনিধি

ভান্ডারিয়ায় টেক্সটাইল ভোকেশনাল ইনস্টিটিউট প্রকল্পের কার্যক্রম পরিদর্শন করেন বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী শরীফুল আলম। ছবি: আজকের পত্রিকা

বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী শরীফুল আলম বলেছেন, পাট ও পাটের বীজের উৎপাদন বৃদ্ধি, বন্ধ মিল কারখানাগুলো চালু, কর্মসংস্থান সৃষ্টির বিষয়গুলো মাথায় আছে এবং পদক্ষেপ গ্রহণ করছি। আজ ‎শনিবার (১৪ মার্চ) দুপুরে পিরোজপুরের ভান্ডারিয়ায় টেক্সটাইল ভোকেশনাল ইনস্টিটিউট প্রকল্পের কার্যক্রম পরিদর্শন শেষে তিনি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, ‘পাট আমাদের ঐতিহ্য ও আমাদের সংস্কৃতি, আমাদের জীবনের সঙ্গে মিশে আছে। এই সোনালি আঁশের মাধ্যমে বাংলাদেশের পরিচিতি ছিল একসময়। আজকে এটা প্রায় অনেকটা পিছিয়ে গেছে। বর্তমান সরকার, মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে আমাদের নির্বাচনী প্রতিশ্রুতিতেই ছিল সেই পাটকল বা বন্ধ মিলগুলো আবার চালু করা, এই খাতে বৈচিত্র্য এনে কর্মসংস্থান সৃষ্টি করা।’

শরীফুল আলম বলেন, ‘আপনারা জানেন, ২০০১ সালে প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সময়ে প্লাস্টিককে নিষিদ্ধ করা হয়েছিল। তার ধারাবাহিকতায় আমরা আবার মানুষকে প্লাস্টিকের বিরুদ্ধে জনমত গড়ে তুলে এই চট ও পাটের দ্রব্যাদি ব্যবহারের জন্য উদ্বুদ্ধ করব। ইতিমধ্যে আন্তঃমন্ত্রণালয় এবং সরকারের বিভিন্ন অফিসে পাটপণ্যের ব্যবহার বাড়াতে আমরা উদ্যোগী হচ্ছি। পাশাপাশি নিত্যপ্রয়োজনীয় যেসব জায়গায় পাট ও চটের ব্যবহার করা যায়, সেগুলো নিশ্চিত করব।’‎

‎এ সময় উপস্থিত ছিলেন বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের সচিব বিলকিস জাহান রিমি, গণপূর্ত বিভাগ পিরোজপুরের নির্বাহী প্রকৌশলী মো. শহীদুল ইসলাম, ভান্ডারিয়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মনির হোসেন আকন, পৌর বিএনপির আহ্বায়ক আব্দুল মান্নান হাওলাদার, সদস্যসচিব মাসুদ রানা পলাশসহ বিএনপি ও এর অঙ্গ-সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতারা।

নদীর পাড়ে পড়ে ছিল অজ্ঞাতনামা যুবকের গলাকাটা ও মাথাবিহীন লাশ

লিফট ছাড়াই চালু হবে পিরোজপুর ২৫০ শয্যার জেলা হাসপাতাল: প্রতিমন্ত্রী

৬০ কোটি টাকা আত্মসাতের অভিযোগে সাবেক এমপি মহারাজের বিরুদ্ধে দুদকের মামলা

‘জিয়ানগর উপজেলা’ পুনরায় নাম ফিরে পাওয়ায় বিএনপির আনন্দ মিছিল

ইউনিয়ন পরিষদে ডেকে নিয়ে চুরির অপবাদ, অপমান সইতে না পেরে অটোচালকের আত্মহত্যা

পিরোজপুরের সাবেক এমপি শাহ আলম আটক

নেছারাবাদে প্রধান শিক্ষকের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগ, তদন্তের দাবি

সোসাইটি ফর স্বরূপকাঠীর ত্রিবার্ষিক সভা অনুষ্ঠিত

পিরোজপুরে আগুনে পুড়ল বৃদ্ধের বসতবাড়ি

প্রতিমন্ত্রী হিসেবে আহম্মদ সোহেল দায়িত্ব পাওয়ায় পিরোজপুরে আনন্দের বন্যা