হোম > সারা দেশ > পিরোজপুর

বাউল আবুল সরকারের বিচার দাবিতে পিরোজপুরে আইনজীবীদের বিক্ষোভ

পিরোজপুর প্রতিনিধি

পিরোজপুরে আইনজীবীদের প্রতিবাদ সমাবেশ। ছবি: আজকের পত্রিকা

ধর্মীয় অনুভূতিতে আঘাত হানার কারণে মানিকগঞ্জের বাউলশিল্পী আবুল হোসেন সরকারের দ্রুত বিচার দাবিতে প্রতিবাদ সমাবেশ করেছে পিরোজপুর জেলা আইনজীবী সমিতির সদস্যরা।

রোববার (৩০ নভেম্বর) সকাল ১০টার দিকে পিরোজপুর জেলা ও দায়রা জজ আদালত প্রাঙ্গণে আইনজীবীদের ব্যানারে এ প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।

এ সময় উপস্থিত ছিলেন অ্যাডভোকেট রফিকুল ইসলাম হাওলাদার, অ্যাডভোকেট নিয়াম, অ্যাডভোকেট আমিনুল, অ্যাডভোকেট আব্দুল রাজ্জাকসহ আরও অনেকে ।

সভায় বক্তারা বলেন, বাউল আবুল হোসেনের বক্তব্যে ইসলাম ধর্ম ও পবিত্র কোরআনকে অবমাননা করা হয়েছে। এ দেশের মুসলমানদের অনুভূতিতে মারাত্মকভাবে আঘাত এনেছে। এমন ন্যক্কারজনক ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তাঁরা।

নেছারাবাদে বিদ্যালয়ের মাঠে বেড়া দিয়ে কাটা হচ্ছে ৫ লাখ টাকার গাছ

পিরোজপুরে কচা নদীতে ডুবন্ত জাহাজ থেকে যুবকের মরদেহ উদ্ধার

নেছারাবাদে সাবেক পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে বিধবার জমি দখলের অভিযোগ

নেছারাবাদ উপজেলা বিএনপির সাবেক সভাপতি ওয়াহিদুজ্জামান আর নেই

বেইলি সেতু ভেঙে ট্রাক খালে, যোগাযোগ বন্ধ

বেইলি ব্রিজ ভেঙে মালবাহী ট্রাক খালে, যোগাযোগ বিচ্ছিন্ন

পিবিপ্রবির ভিসি হলেন ড. ছবিরুল

পিরোজপুরে সালিস শেষে হামলা, আহত ৪

পিরোজপুর-বরিশাল মহাসড়কে বাস-অটোরিকশা সংঘর্ষে কলেজছাত্রী নিহত

নেছারাবাদে উপজেলা পরিষদের কর্মচারীর বিরুদ্ধে স্ত্রী নির্যাতনের অভিযোগ