হোম > সারা দেশ > পিরোজপুর

নেছারাবাদে রাতের খাবার খেয়ে একই ঘরের সবাই হাসপাতালে ভর্তি

নেছারাবাদ (পিরোজপুর) প্রতিনিধি

ভুক্তভোগীদের হাসপাতালে ভর্তি করেছেন প্রতিবেশিরা। ছবি: আজকের পত্রিকা

পিরোজপুরের নেছারাবাদে খাবারের সাথে চেতনানাশক ওষুধ খাইয়ে একই ঘরের চারজনকে অচেতন করে চুরি করেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় ঘরের চারজনকেই প্রতিবেশীরা উদ্ধার করে নেছারাবাদ হাসপাতালে ভর্তি করেছেন। বৃহস্পতিবার দিবাগত গভীর রাতে উপজেলার দৈহারি ইউনিয়নের থালিয়া গ্রামে এ ঘটনা ঘটে। অচেতন অসুস্থ ব্যক্তিরা হলেন ওই ঘরের গৃহকর্তা সুমন্ত সমাদ্দার (৬৫), তাঁর স্ত্রী তারা সমাদ্দার (৫৫), ছেলে পলাশ সমাদ্দার (৩৫) এবং পুত্রবধূ তুলি সমদ্দার (২৫)। এই প্রতিবেদন লেখা পর্যন্ত হাসপাতালে তাঁদের জ্ঞান ফেরেনি।

স্থানীয়রা জানান, প্রতিদিনের নমতো রাতে তাঁরা খাবার খেয়ে ঘুমিয়ে পড়েন। সকাল ১০টা পর্যন্ত তাঁরা ঘুম থেকে উঠছিলেন না। এ সময় প্রতিবেশীরা ঘরে এসে তাদের ডাকাডাকি করলে কোন সাড়া দিচ্ছিলেন না। একপর্যায়ে ঘরের গৃহকর্তা সুমন্ত সমদ্দারের ছেলে পলাশ সমদ্দার ভেতর থেকে দরজা খুলেই পুনরায় বিছানায় হেলে পড়েন। ঘরে প্রবেশ করে দেখা যায়, ঘরের বাকি তিনজনও বিছানায় অজ্ঞান হয়ে পড়ে আছেন।

ইউপি সদস্য মো. আল আমীম বলেন, `ঘটনাটি শোনার পর আমি নিজে গিয়ে তাঁদের হাসপাতালে ভর্তি করিয়েছি। যেহেতু ঘরের সবাই এখনো অচেতন, তাই এখনো চুরির বিষয়ে কিছু জানা যায়নি।’

নেছারাবাদ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. বনি আমিন জানান, ঘটনাটি শোনার সঙ্গে সঙ্গে পুলিশ পাঠিয়েছি। তদন্ত করে বিষয়টি দেখা হবে।

নেছারাবাদে বিদ্যালয়ের মাঠে বেড়া দিয়ে কাটা হচ্ছে ৫ লাখ টাকার গাছ

পিরোজপুরে কচা নদীতে ডুবন্ত জাহাজ থেকে যুবকের মরদেহ উদ্ধার

নেছারাবাদে সাবেক পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে বিধবার জমি দখলের অভিযোগ

নেছারাবাদ উপজেলা বিএনপির সাবেক সভাপতি ওয়াহিদুজ্জামান আর নেই

বেইলি সেতু ভেঙে ট্রাক খালে, যোগাযোগ বন্ধ

বেইলি ব্রিজ ভেঙে মালবাহী ট্রাক খালে, যোগাযোগ বিচ্ছিন্ন

পিবিপ্রবির ভিসি হলেন ড. ছবিরুল

পিরোজপুরে সালিস শেষে হামলা, আহত ৪

পিরোজপুর-বরিশাল মহাসড়কে বাস-অটোরিকশা সংঘর্ষে কলেজছাত্রী নিহত

নেছারাবাদে উপজেলা পরিষদের কর্মচারীর বিরুদ্ধে স্ত্রী নির্যাতনের অভিযোগ