হোম > সারা দেশ > পাবনা

ডেপুটি স্পিকারের অনুষ্ঠান থেকে সটকে পড়ল ঠিকাদার

সাঁথিয়া (পাবনা) প্রতিনিধি 

পাবনার সাঁথিয়ায় পাকা সড়ক ও ব্রিজ নির্মাণ নিম্নমানের হওয়ার অভিযোগ ওঠায় ডেপুটি স্পিকারের অনুষ্ঠান থেকে সটকে পড়লেন কাজের ঠিকাদার রফিকুল ইসলাম। 

আজ রোববার সকালে পাকা সড়ক ও ব্রিজের উদ্বোধন করেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার অ্যাড. শামসুল হক টুকু।

জানা গেছে, স্থানীয় প্রকৌশল অধিদপ্তরের বাস্তবায়নে প্রায় ৪ কোটি টাকা ব্যয়ে বনগ্রাম থেকে ২০ মাইল পর্যন্ত রাস্তা পাকাকরণ ও ব্রিজ নির্মাণ করা হয়। 

উদ্বোধনী ফলক উন্মোচন শেষে স্থানীয়রা প্রধান অতিথি ডেপুটি স্পিকার অ্যাড: শামসুল হক টুকু এমপির নিকট অভিযোগ করেন সড়ক নির্মাণকাজ নিম্ন মানের হয়েছে। গাড়ির চাকায়, হাতের ও পায়ের আঙুলের আঘাতে বিটুমিন উঠে যাচ্ছে। বিষয়টি নিজ চোখে দেখার পর ডেপুটি স্পিকার নিজে ঠিকাদারকে ডাকেন। 

ঠিকাদার না আসায় পরে স্থানীয় ইউপি চেয়ারম্যান মুনসুর আলম পিনচু মাইকে ঠিকাদার রফিকুল ইসলামকে দেখা করতে বললে, ঠিকাদার দেখা না করে সটকে পড়েন। 

অনুষ্ঠানে উপস্থিত এলাকাবাসী জানান, ‘ঠিকাদার নিজে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। প্রধান অতিথি ডাকার পরে ঘটনাস্থল ত্যাগ করেন। 

এ বিষয়ে মোবাইল ফোনে ঠিকাদার রফিকুল ইসলাম বলেন, ‘আমি ডেপুটি স্পিকারকে রিসিপ করে চলে এসেছিলাম। কাজের মান ভালো হয়েছে।’

সাঁথিয়া উপজেলা প্রকৌশলী শহিদুল ইসলাম জানান, ‘রোধের কারণে সড়কের বিটুমিন নরম হওয়ায় তা হাত ও পায়ের আঙুলের সঙ্গে উঠে আসছে।

ধর্ষণে বাধা পেয়ে দাদি-নাতনিকে হত্যা করে শরিফুল

ঈশ্বরদীতে দাদি-নাতনি খুনের মূল আসামি গ্রেপ্তার

দাদি-নাতনি হত্যা: অজ্ঞাতনামাদের আসামি করে মামলা, দুই সন্দেহভাজন আটক

দাদি-নাতনি হত্যার ক্লু হাতে পেয়েছে পুলিশ: অতিরিক্ত ডিআইজি

চাটমোহরে এবার জামায়াতের ২২ নেতা-কর্মীর বিরুদ্ধে বিএনপির মামলা

ঈশ্বরদীতে বাড়ির ফটকে দাদির রক্তাক্ত লাশ, অদূরে সরিষাখেতে নাতনির বিবস্ত্র মরদেহ

প্রতিবন্ধী রায়হানের কাঁধে সংসারের ভার

গ্রিসে পাঠানোর নামে ইরানে আটকে ৯ যুবককে নির্যাতনের অভিযোগ, মুক্তিপণ আদায়

চাটমোহরে টেন্ডার ঘিরে সংঘর্ষ: বিএনপির ৯ নেতা-কর্মীর বিরুদ্ধে মামলা

ঈশ্বরদীতে গাজর লুটের মামলায় দুই যুবদল কর্মী গ্রেপ্তার