হোম > সারা দেশ > নোয়াখালী

নোয়াখালীতে ১১৩ কেজির শাপলাপাতা মাছ জব্দ, পরে মাটিচাপা

নোয়াখালী প্রতিনিধি

নোয়াখালী পৌর এলাকার সোনাপুর মাছের আড়তে শাপলাপাতা মাছটি জব্দ করা হয়। ছবি: আজকের পত্রিকা

নোয়াখালী পৌর এলাকার সোনাপুর মাছের আড়তে বিশেষ অভিযান চালিয়েছে অ্যনিমেল রাইটস বিডি-৬৪ (Animal Rights BD-64) ও উপকূলীয় বন বিভাগ। এ সময় মাছের আড়তে এক ব্যবসায়ীর কাছ থেকে ১১৩ কেজি (প্রায় ৩ মণ) ওজনের একটি শাপলাপাতা মাছ (স্টিংরে) অর্ধকাটা অবস্থায় জব্দ করা হয়। পরে ঊর্ধ্বতন কর্মকর্তাদের নির্দেশনায় মাছটি মাটিচাপা দিয়ে বিনষ্ট করা হয়।

শুক্রবার সকাল ৮টার দিকে উপকূলীয় বন বিভাগ নোয়াখালীর বন্য প্রাণী ও জীববৈচিত্র্য সংরক্ষণ কর্মকর্তা ইব্রাহিম খলিলের নির্দেশনায় এই অভিযান পরিচালনা করা হয়।

অভিযান সূত্রে জানা গেছে, শাপলাপাতা মাছ দেশের নদী ও উপকূলীয় জলজ বাস্তুতন্ত্রের গুরুত্বপূর্ণ অংশ। অতিরিক্ত শিকার, অবৈধ বাণিজ্য ও আবাসস্থল ধ্বংসের কারণে এই প্রজাতি হুমকির মুখে পড়েছে। বাংলাদেশ বন্য প্রাণী (সংরক্ষণ ও নিরাপত্তা) অধ্যাদেশ, ২০২৬ অনুযায়ী এই প্রাণী শিকার, ক্রয়-বিক্রয়, মজুত বা পরিবহন নিষিদ্ধ।

বন বিভাগের কর্মকর্তারা জানান, ভোরে সোনাপুর বাজারের একজন ব্যবসায়ী বিক্রির উদ্দেশ্যে একটি শাপলাপাতা মাছ নিয়ে আসেন। গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে অভিযান চালিয়ে মাঝখানে কাটা অবস্থায় মাছটি জব্দ করা হয়।

জেলা বন্য প্রাণী ও জীববৈচিত্র্য সংরক্ষণ কর্মকর্তা ইব্রাহিম খলিল জানান, আগামীতে এমন কাজ করবেন না মর্মে মুচলেকা দিলে ব্যবসায়ীকে ছেড়ে দেওয়া হয়। বন্য প্রাণী ও জীববৈচিত্র্য রক্ষায় নিয়মিত অভিযান অব্যাহত থাকবে এবং ভবিষ্যতেও এ ধরনের অবৈধ কার্যক্রমের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।

পান্তাভাতে সেহরি-ইফতার, চরম কষ্টে বিধবা আয়েশার পরিবার

হাতিয়ায় হান্নান মাসউদের গাড়িবহরে হামলা, বিচারের দাবিতে সড়কে অবস্থান

বিএনপি ক্ষমতায় আসার পর দ্রব্যমূল্য কমতে শুরু করেছে: এমপি বরকত উল্লাহ বুলু

নোয়াখালীতে শহীদ মিনারে ফুল দিতে এসে আ.লীগের ৬ নেতা-কর্মী আটক

তিনজনকে চাপা দিয়ে দোকানে লরি, নিহত ১ ও আহত ৩

মিছিল নিয়ে নোয়াখালী জেলা আ.লীগ কার্যালয়ের তালা খুললেন নেতা-কর্মীরা

হাতিয়ায় ছাত্রদল নেতার ঘরে আগুন

হাতিয়ায় মারামারি হলেও ধর্ষণের অভিযোগ সঠিক নয়, দাবি পুলিশের

দ্বীপ হাতিয়ার মানুষ আজ ভীত-সন্ত্রস্ত: হান্নান মাসউদ

নির্বাচনে প্রশাসনের বিরুদ্ধে পক্ষপাতের অভিযোগ বিএনপি প্রার্থীর