হোম > সারা দেশ > নোয়াখালী

প্রবাসীর বাড়িতে চিঠি পাঠিয়ে সংঘবদ্ধ ধর্ষণ ও হত্যার হুমকি

নোয়াখালী প্রতিনিধি

লাল বাহিনীর পাঠানো চিঠি। ছবি: সংগৃহীত

নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার চরকাঁকড়া ইউনিয়নে এক ইতালিপ্রবাসীর বাড়িতে চিঠি পাঠিয়ে ঘরের নারী সদস্যকে সংঘবদ্ধ ধর্ষণ ও হত্যার হুমকি দেওয়া হয়েছে। এ ঘটনায় বৃহস্পতিবার বিকেলে ওই পরিবারের সদস্য সিরাজ মিয়া নিরাপত্তা চেয়ে কোম্পানীগঞ্জ সেনা ক্যাম্প ও কোম্পানীগঞ্জ থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।

এর আগে বুধবার রাতে চরকাঁকড়া ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের সিরাজ মিয়ার ঘরের সামনে ওই চিঠি কে বা কারা রেখে যায়। চিঠির খামের ওপরে লেখা ‘লাল বাহিনী’।

চিঠিতে লেখা রয়েছে, ‘তোমার বাড়িতে যথেষ্ট পরিমাণ স্বর্ণালংকার ও টাকাপয়সা আছে। যদি স্বর্ণালংকার ও টাকাপয়সা না পাই, তোমার ছেলে ও নাতিকে দুনিয়া ছাড়া করব এবং ছেলের বউকে তোমার সামনে আমরা গণধর্ষণ করব।’

লাল বাহিনীর পাঠানো চিঠি। ছবি: সংগৃহীত

বাড়ির মালিক সিরাজ মিয়া জানান, তাঁর এক ছেলে ইতালিতে থাকেন। বাড়িতে স্ত্রী, ছেলের বউ, নাতি-নাতনি থাকেন। এক মাস আগে তাঁর ইতালিপ্রবাসী ছেলে বাড়িতে আসেন। বুধবার রাত ১০টার পর ছেলে বাজার থেকে বাড়িতে প্রবেশের সময় গেটের সামনে একটি খাম দেখতে পান, যার ভেতরে একটি চিঠি ছিল। চিঠিটি পড়েই পরিবারের সবার আতঙ্কে রাত কাটে।

এ বিষয়ে কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গাজী মুহাম্মদ ফৌজুল আজিম জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেছে। বিষয়টি তদন্ত করে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

পান্তাভাতে সেহরি-ইফতার, চরম কষ্টে বিধবা আয়েশার পরিবার

হাতিয়ায় হান্নান মাসউদের গাড়িবহরে হামলা, বিচারের দাবিতে সড়কে অবস্থান

বিএনপি ক্ষমতায় আসার পর দ্রব্যমূল্য কমতে শুরু করেছে: এমপি বরকত উল্লাহ বুলু

নোয়াখালীতে শহীদ মিনারে ফুল দিতে এসে আ.লীগের ৬ নেতা-কর্মী আটক

তিনজনকে চাপা দিয়ে দোকানে লরি, নিহত ১ ও আহত ৩

মিছিল নিয়ে নোয়াখালী জেলা আ.লীগ কার্যালয়ের তালা খুললেন নেতা-কর্মীরা

হাতিয়ায় ছাত্রদল নেতার ঘরে আগুন

হাতিয়ায় মারামারি হলেও ধর্ষণের অভিযোগ সঠিক নয়, দাবি পুলিশের

দ্বীপ হাতিয়ার মানুষ আজ ভীত-সন্ত্রস্ত: হান্নান মাসউদ

নির্বাচনে প্রশাসনের বিরুদ্ধে পক্ষপাতের অভিযোগ বিএনপি প্রার্থীর