হোম > সারা দেশ > নোয়াখালী

নোয়াখালীতে জামায়াতের ৭ নেতা-কর্মী হত্যা মামলায় আ.লীগ নেতা গ্রেপ্তার

নোয়াখালী প্রতিনিধি

নজরুল ইসলাম মানিক। ছবি: সংগৃহীত

নোয়াখালীর কোম্পানীগঞ্জে জামায়াত-শিবিরের ৭ নেতা-কর্মী হত্যা মামলায় বসুরহাট পৌরসভার ৬ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম মানিককে (৫৩) গ্রেপ্তার করেছে পুলিশ।

আজ বুধবার সকালে গ্রেপ্তার আসামিকে বিচারিক আদালতে পাঠানো হয়। গতকাল মঙ্গলবার রাতে বসুরহাট পৌরসভার ৬ নম্বর ওয়ার্ড থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। মানিক ওই ওয়ার্ডের আবুল কালামের ছেলে। তিনি বসুরহাট পৌরসভার সাবেক মেয়র আব্দুল কাদের মির্জার ঘনিষ্ঠ সহচর হিসেবে পরিচিত।

কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গাজী মুহাম্মদ ফৌজুল আজিম জানান, আওয়ামী লীগ নেতা মানিক ২০১৩ সালে কোম্পানীগঞ্জে জামায়াত-শিবিরের সাত নেতা-কর্মী হত্যা মামলার আসামি। গত ৫ আগস্ট আওয়ামী সরকারের পতনের পর তিনি আত্মগোপনে ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে তাঁকে গ্রেপ্তার করা হয়েছে।

পান্তাভাতে সেহরি-ইফতার, চরম কষ্টে বিধবা আয়েশার পরিবার

হাতিয়ায় হান্নান মাসউদের গাড়িবহরে হামলা, বিচারের দাবিতে সড়কে অবস্থান

বিএনপি ক্ষমতায় আসার পর দ্রব্যমূল্য কমতে শুরু করেছে: এমপি বরকত উল্লাহ বুলু

নোয়াখালীতে শহীদ মিনারে ফুল দিতে এসে আ.লীগের ৬ নেতা-কর্মী আটক

তিনজনকে চাপা দিয়ে দোকানে লরি, নিহত ১ ও আহত ৩

মিছিল নিয়ে নোয়াখালী জেলা আ.লীগ কার্যালয়ের তালা খুললেন নেতা-কর্মীরা

হাতিয়ায় ছাত্রদল নেতার ঘরে আগুন

হাতিয়ায় মারামারি হলেও ধর্ষণের অভিযোগ সঠিক নয়, দাবি পুলিশের

দ্বীপ হাতিয়ার মানুষ আজ ভীত-সন্ত্রস্ত: হান্নান মাসউদ

নির্বাচনে প্রশাসনের বিরুদ্ধে পক্ষপাতের অভিযোগ বিএনপি প্রার্থীর