হোম > সারা দেশ > নেত্রকোণা

এনসিপিতে পদ পাওয়া সেই প্রধান শিক্ষককে শোকজ নোটিশ

নেত্রকোনা প্রতিনিধি

আব্দুল হান্নান আকন্দ। ছবি: সংগৃহীত

জাতীয় নাগরিক পার্টিতে (এনসিপি) পদ পাওয়া নেত্রকোনার মোহনগঞ্জ উপজেলার একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল হান্নান আকন্দকে কারণ দর্শানোর (শোকজ) নোটিশ দেওয়া হয়েছে। আজ বুধবার সকালে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আবুল হোসেন তাঁকে শোকজ করেন। আগামী তিন কর্মদিবসের মধ্যে তাঁকে শোকজের জবাব দিতে বলা হয়েছে।

এনসিপির পদ পাওয়া আব্দুল হান্নান আকন্দ উপজেলার সুয়াইর ইউনিয়নের ছয়াশি আহম্মেদ হোসেন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক পদে কর্মরত রয়েছেন।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ১২ জুলাই জেলার মোহনগঞ্জ উপজেলা এনসিপির ৩১ সদস্যবিশিষ্ট সমন্বয় কমিটি ঘোষণা করা হয়। এনসিপির সদস্যসচিব আখতার হোসেন ও উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম স্বাক্ষরিত ওই কমিটিতে প্রধান শিক্ষক আব্দুল হান্নান আকন্দ যুগ্ম সমন্বয়করী পদে রয়েছেন।

সরকারি বিদ্যালয়ের প্রধান শিক্ষকের নাম কমিটিতে থাকায় সামাজিক যোগাযোগমাধ্যমে স্থানীয় লোকজন বিরূপ মন্তব্য করেছেন। এ নিয়ে গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হলে বিষয়টি নজরে আসে শিক্ষা কর্মকর্তার। পরে আজ সকালে ওই শিক্ষককে শোকজ করা হয়েছে।

এ বিষয়ে প্রধান শিক্ষক আব্দুল হান্নান আকন্দ বলেন, ‘শোকজের চিঠি হাতে পেয়েছি। যথাসময়ে এর জবাব দেওয়া হবে।’

মোহনগঞ্জ উপজেলার প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আবুল হোসেন বলেন, সরকারি চাকরিজীবী হয়ে কোনো রাজনৈতিক দলের সদস্য হওয়ার সুযোগ নেই। এটি সরকারি চাকরিবিধির পরিপন্থী। এ ঘটনায় ওই প্রধান শিক্ষককে শোকজ করা হয়েছে। আগামী তিন কর্মদিবসের মধ্যে জবাব দিতে বলা হয়েছে। সদোত্তর দিতে ব্যর্থ হলে তাঁর বিরুদ্ধে বিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

আইনি লড়াইয়ে স্বপদে সেই চেয়ারম্যান, ইউএনও প্রত্যাহার

নেত্রকোনায় স্ত্রীকে হত্যার দায়ের স্বামীর যাবজ্জীবন কারাদণ্ড

অভিযানে হামলা, ডিবি পুলিশের ৬ সদস্য আহত

ফাঁকা বাড়িতে চোর: নিয়ে গেছে টাকা-স্বর্ণালংকার-ফ্রিজ, বাদ যায়নি থালা-বাসনও

নেত্রকোনায় দুই পক্ষের সংঘর্ষে নারীসহ আহত ১৫

এক ভোটের জন্য রেকর্ড করতে পারলেন না বাবর

নেত্রকোনা-২: লক্ষাধিক ভোটের ব্যবধানে ডা. আনোয়ারুল হক বিজয়ী

জীবনে কোনো দিন আবার ভোট দিতে পারব কল্পনাও করতে পারিনি: লুৎফুজ্জামান বাবর

ভোটারদের হুমকি-ধমকি দেওয়ার অভিযোগে বিএনপি নেতা আটক

বিএনপি ও বিদ্রোহী প্রার্থীর সমর্থকদের সংঘর্ষ, যুবদল নেতাসহ আহত ৭