হোম > সারা দেশ > নেত্রকোণা

কেন্দুয়ায় তিনজনের প্রাণহানি

নেত্রকোনা প্রতিনিধি

প্রতীকী ছবি

নেত্রকোনার কেন্দুয়ায় সড়ক দুর্ঘটনায় ও পানিতে ডুবে দুই শিশুসহ তিনজনের মৃত্যু হয়েছে। গতকাল বৃহস্পতিবার বেলা আড়াইটা থেকে রাত ৯টার মধ্যে এসব ঘটনা ঘটে।

জানা গেছে, বৃহস্পতিবার রাত ৯টার দিকে উপজেলার কেন্দুয়া-আঠারবাড়ী সড়কের শিমুলতলা এলাকায় বাসচাপায় মিন্টু মিয়া নামে এক যুবক নিহত হন। তিনি কেন্দুয়া পৌর শহরের বাসস্ট্যান্ড এলাকার বাসিন্দা।

এর আগে বেলা ৩টার দিকে উপজেলার কান্দিউড়া ইউনিয়নের রাজিবপুর গ্রামে নানাবাড়িতে বেড়াতে এসে পুকুরের পানিতে ডুবে মাহাদী নামে তিন বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়। শিশুটি পার্শ্ববর্তী মদন উপজেলার বাশরী গ্রামের শামীম মিয়ার ছেলে।

অন্যদিকে এদিন বেলা আড়াইটার দিকে কেন্দুয়া পৌর শহরের সাউদপাড়া এলাকার মতির মোড়ে রাস্তা পারাপারের সময় ব্যাটারিচালিত অটোরিকশার চাপায় হোসাইন নামে ৭ বছরের এক শিশুর মৃত্যু হয়।

কেন্দুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান এসব মৃত্যুর বিষয় নিশ্চিত করে বলেন, এসব ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

আইনি লড়াইয়ে স্বপদে সেই চেয়ারম্যান, ইউএনও প্রত্যাহার

নেত্রকোনায় স্ত্রীকে হত্যার দায়ের স্বামীর যাবজ্জীবন কারাদণ্ড

অভিযানে হামলা, ডিবি পুলিশের ৬ সদস্য আহত

ফাঁকা বাড়িতে চোর: নিয়ে গেছে টাকা-স্বর্ণালংকার-ফ্রিজ, বাদ যায়নি থালা-বাসনও

নেত্রকোনায় দুই পক্ষের সংঘর্ষে নারীসহ আহত ১৫

এক ভোটের জন্য রেকর্ড করতে পারলেন না বাবর

নেত্রকোনা-২: লক্ষাধিক ভোটের ব্যবধানে ডা. আনোয়ারুল হক বিজয়ী

জীবনে কোনো দিন আবার ভোট দিতে পারব কল্পনাও করতে পারিনি: লুৎফুজ্জামান বাবর

ভোটারদের হুমকি-ধমকি দেওয়ার অভিযোগে বিএনপি নেতা আটক

বিএনপি ও বিদ্রোহী প্রার্থীর সমর্থকদের সংঘর্ষ, যুবদল নেতাসহ আহত ৭