হোম > সারা দেশ > নারায়ণগঞ্জ

পরিত্যক্ত ভবনে তরুণের মরদেহ

সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি

প্রতীকী ছবি

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে একটি পরিত্যক্ত ভবনে মো. তাকবির (১৮) নামের এক তরুণের মরদেহ পাওয়া গেছে। নিহত তরুণের পরিবারের দাবি, একটি চক্র তাদের কাছে মুক্তিপণ দাবি করেছিল। আজ বুধবার (২৬ নভেম্বর) বেলা ২টায় নাসিক ৪ নম্বর ওয়ার্ডের ওয়াবদা কলোনি বউবাজার এলাকায় মরদেহটি পাওয়া যায়।  

লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহিনূর আলম।  

নিহত তাকবির ওই এলাকার নূর মোহাম্মদের ছেলে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, আজ দুপুরে বড়বাজার এলাকার একটি চারতলা পরিত্যক্ত ভবনের নিচতলায় নিহত তরুণের মরদেহটি দেখতে পান স্থানীয় বাসিন্দারা। পরে পুলিশে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। নিহত তাকবিরের শরীরে আঘাতের চিহ্ন রয়েছে।  

নিহত তাকবিরের পিতা নূর মোহাম্মদ জানান, গতকাল মঙ্গলবার রাতে তাকবির বাসায় ফেরেননি। গতকাল থেকে মোবাইল ফোন চালু থাকলে যোগাযোগ করার চেষ্টা করা সত্ত্বেও তিনি ফোনকল রিসিভ করেননি। আজ লাশ পাওয়া গেল।

নিহত তাকবিরের বড় ভাই হৃদয় বলেন, ‘একটি ফোন নম্বর থেকে আমার ভাইকে আটকে রেখে ৪০ হাজার টাকা দাবি করা হয়েছিল। আমরা তাদের টাকা দিতে অস্বীকৃতি জানিয়েছিলাম। পরে আজ দুপুরে খবর পাই, আমার ভাইয়ের লাশ পাওয়া গেছে।’  

এ বিষয়ে সিদ্ধিরগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) মিজানুর রহমান বলেন, ‘ধারণা করা হচ্ছে, ভিকটিম গতকাল রাতে মারা গেছে। তার পরিবারের দাবি, তাদের কাছে ফোনকলের মাধ্যমে মুক্তিপণ দাবি করা হয়েছিল। আমরা ওই ফোন নম্বরের মাধ্যমে তদন্ত শুরু করেছি। ময়নাতদন্তের পর বিস্তারিত বলা সম্ভব হবে।’

রূপগঞ্জে ক্রেনের তার ছিঁড়ে দুই শ্রমিক নিহত

নারায়ণগঞ্জে ট্রাকের ধাক্কায় নার্স নিহত

ত্বকী হত্যার বিচার দাবিতে ২৪ বিশিষ্ট নাগরিকের বিবৃতি

মসজিদে ইফতার বন্ধে পুলিশ পাঠানোর অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে

নারী নির্যাতন ও ধর্ষণের বিরুদ্ধে নারায়ণগঞ্জে শহীদ মিনারে প্রতিবাদী অবস্থান

রূপগঞ্জে বকেয়া বেতনের দাবিতে ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ, দীর্ঘ যানজট

জামিনের পরদিনই গ্রেপ্তার দেখানো হলো আইভীকে

হেলে পড়া পাঁচতলা ভবনে ঝুঁকি নিয়ে বসবাস

নাসিকের প্রশাসক হিসেবে দায়িত্ব নিলেন সাখাওয়াত হোসেন খান

কিশোরদের হাতাহাতি থেকে দুই পরিবারের সংঘর্ষ, ব্যবসায়ী নিহত