হোম > সারা দেশ > নড়াইল

নড়াইলে পিকআপ-লরির মুখোমুখি সংঘর্ষে হেলপার নিহত, আহত ৪

নড়াইল প্রতিনিধি 

প্রতীকী ছবি

নড়াইলে মুরগি বহনকারী পিকআপের সঙ্গে ও লরির মুখোমুখি সংঘর্ষে পিকআপের হেলপার নিহত এবং চারজন আহত হয়েছেন। আজ সোমবার (১৮ মে) সকাল সাড়ে ১০টার দিকে নড়াইল-লোহাগড়া সড়কের উপজেলার তালতলা-ঘোষবাড়ি এলাকায় পল্লিবিদ্যুৎ অফিসের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহতের নাম-পরিচয় তৎক্ষণাৎ জানা যায়নি।

তুলারামপুর হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সেকেন্দার আলী বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ সূত্রে জানা গেছে, সোমবার সকাল সাড়ে ১০টার দিকে নড়াইল সদর উপজেলার আউড়িয়া ইউনিয়নে তালতলা-ঘোষবাড়ি এলাকায় নড়াইল-লোহাগড়া সড়কে মুরগি বহনকারী পিকআপের সঙ্গে ও লরির মুখোমুখি সংঘর্ষ হলে পিকআপের হেলপার ঘটনাস্থলেই নিহত হন।

এ সময় এনামুল (২০), আকাশ (১৮), হুসাইন (১৯) ও আকাশ খান (২১) নামে চার ব্যক্তি গুরুতর আহত হন। আহতদের উদ্ধার করে নড়াইল সদর হাসপাতালে ভর্তির পর এনামুলকে খুলনায় রেফার করা হয়।

ওসি মো. সেকেন্দার আলী আরও জানান, দুর্ঘটনা কবলিত গাড়ি দুটি জব্দ করা হয়েছে। নিহতের নাম-পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।

জীবিকার শহরে লেকে ডুবে ৩ জনের মৃত্যু: রঘুনাথপুরে দাফন সম্পন্ন

নারায়ণগঞ্জে লেকে ডুবে নড়াইলের দুই ভাই-বোন ও এক জামাইয়ের মৃত্যু, শোকে স্তব্ধ পরিবার

নড়াইলে ট্রাকচাপায় কমিউনিটি ক্লিনিকের সিএইচসিপি নিহত

মা ছিলেন ঘুমিয়ে, পুকুরে ডুবে প্রাণ গেল দুই শিশুপুত্রের

স্বামীর মরদেহ নিয়ে ফেরার পথে অ্যাম্বুলেন্স-বাস মুখোমুখি সংঘর্ষে নিহত ২

নড়াইলে হত্যা মামলার আসামিদের হামলায় বাদীপক্ষের ৩ নারী আহতের অভিযোগ

নড়াইলে আগুনে পুড়ল ৪ দোকান, ১৩ লাখ টাকার ক্ষয়ক্ষতি

বিয়ের ১০ বছর পর একসঙ্গে ৭ সন্তান প্রসব, বাঁচেনি কেউ

নড়াইলে নারীকে কুপিয়ে হত্যা, স্বামী আটক

শিশু কোলে নিয়ে ট্রেনের নিচে ঝাঁপ নারীর, দুজনেরই মৃত্যু