হোম > সারা দেশ > নড়াইল

স্ত্রীর ভাইকে হত্যার দায়ে একজনের যাবজ্জীবন

নড়াইল প্রতিনিধি 

প্রতীকী ছবি

নড়াইলে স্ত্রীর ভাইকে হত্যার দায়ে এক ব্যক্তিকে সশ্রম যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। সেই সঙ্গে ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও তিন মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে।

আজ বৃহস্পতিবার (২ জানুয়ারি) নড়াইলের অতিরিক্ত জেলা ও দায়রা জজ দ্বিতীয় আদালতের বিচারক মো. শাজাহান আলী এ রায় ঘোষণা করেন।

দণ্ডপ্রাপ্ত কুদ্দুস ফকির (৫৫) কালিয়ার নড়াগাতি থানার চোরখালী গ্রামের বাসিন্দা। রায় ঘোষণার সময় তিনি আদালতে উপস্থিত ছিলেন। নিহত রুকু শেখও একই গ্রামের বাসিন্দা।

আদালতের সরকারি কৌঁসুলি (পিপি) কাজী জিয়াউর রহমান পিকুল রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন। মামলা সূত্রে জানা গেছে, পারিবারিক কলহের জেরে কুদ্দুসের স্ত্রী চায়না বেগম সংসার ছেড়ে চলে গেলে কুদ্দুসের সঙ্গে চায়নার ভাই রুকুর দ্বন্দ্ব দেখা দেয়। এর জেরে ২০২১ সালের ৩ ডিসেম্বর কুদ্দুস শাবল দিয়ে আঘাত করে রুকুকে গুরুতর জখম করেন।

পরে চিকিৎসাধীন অবস্থায় ৬ ডিসেম্বর তাঁর মৃত্যু হয়। ওই দিন রাতে রুকুর স্ত্রী মনোয়ারা বেগম বাদী হয়ে নড়াগাতি থানায় হত্যা মামলা করেন।

নানা কর্মসূচির মধ্য দিয়ে বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখের ৯০তম জন্মবার্ষিকী পালিত

নড়াইলে বাবা-ছেলেসহ নিহত চার: ৬৯ জনের নামে মামলা

পূর্বশত্রুতার জেরে নড়াইলে পাল্টাপাল্টি হামলা, বাবা-ছেলেসহ নিহত ৪

নড়াইল-১, ২: একটিতে বিএনপি, আরেকটিতে জামায়াত বিজয়ী

নড়াইলে একটিতে ধানের শীষ ও অপরটিতে দাঁড়িপাল্লা জয়ী

নড়াইল-১ আসন: আওয়ামী লীগের ভোট টানতে মরিয়া সবাই

বাসায় এসে সন্ত্রাসীরা হত্যার হুমকি দিচ্ছে: নড়াইলের স্বতন্ত্র প্রার্থী

নিখোঁজের ১ মাস পর নড়াইলে সেপটিক ট্যাংক থেকে গৃহবধূর গলিত লাশ উদ্ধার, স্বামী আটক

নড়াইল নার্সিং কলেজের অধ্যক্ষ ও প্রশিক্ষককে অবরুদ্ধ করে পদত্যাগপত্রে সই নিলেন শিক্ষার্থীরা

নড়াইলে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে এসএসসি পরীক্ষার্থী নিহত