হোম > সারা দেশ > নওগাঁ

নিয়ামতপুরে এইচএসসি পরীক্ষার প্রথম দিনে অনুপস্থিত ৩৮ জন

নিয়ামতপুর (নওগাঁ) প্রতিনিধি

নওগাঁর নিয়ামতপুরে একটি পরীক্ষার হলে এইচএসসি পরীক্ষার্থীরা। ছবি: আজকের

নওগাঁর নিয়ামতপুরে আজ বৃহস্পতিবার (২৬ জুন) সরকারি নির্দেশনা অনুযায়ী ও স্বাস্থ্যবিধি মেনে এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয়েছে। পরীক্ষার কেন্দ্র সূত্রে জানা গেছে, এ বছর উপজেলায় এইচএসসি, আলিম ও এইচএসসি  (বিএম) পরীক্ষায় চারটি কেন্দ্রে ১ হাজার ৩২৫ জন পরীক্ষার্থী অংশগ্রহণের কথা থাকলেও প্রথম দিনের বাংলা ১ম পত্র পরীক্ষায় ১ হাজার ২৮৭ জন অংশগ্রহণ করেন। এর মধ্যে এইচএসসি পরীক্ষায় কলেজ শাখায় ১ হাজার ৮ জন, আলিম শাখায় মোট শিক্ষার্থী ১২১ জন এবং এইচএসসি (বিএম শাখায়) মোট শিক্ষার্থী ১৯৬ জন। অর্থাৎ পরীক্ষার প্রথম দিনে ৩৮ শিক্ষার্থী অনুপস্থিত।

পরীক্ষা চলাকালীন নিয়ামতপুর সরকারি কলেজ কেন্দ্র পরিদর্শন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোছা. মুর্শিদা খাতুন, সহকারী কমিশনার ভূমি রেজাউল করিম, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুর রহমান। আরও উপস্থিত ছিলেন জনস্বাস্থ্য সহকারী প্রকৌশলী মাহমুদুল হাসান, আইসিটি কর্মকর্তা রাসেল রানা, কেন্দ্র সচিব নিয়ামতপুর সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. জিল্লুর রহমান, টিকরামপুর বিএম কলেজের অধ্যক্ষ গোলাম সফি কামাল প্রমুখ।

ইউএনও মোছা. মুর্শিদা খাতুন সাংবাদিকদের বলেন, সরকারি সিদ্ধান্ত অনুযায়ী স্বাস্থ্যবিধি মেনে ও সামাজিক দূরত্ব বজায় রেখে এবারে এইচএসসি পরীক্ষা সুন্দর ও নকলমুক্ত পরিবেশে দিচ্ছে। কোমলমতি শিক্ষার্থীদের এইচএসসি ও সমমানের পরীক্ষা দেওয়ার জন্য সব সুবিধা নিশ্চিত করা হয়েছে।

জমি লিখে না দেওয়ায় বৃদ্ধা মাকে ঘরছাড়া করার অভিযোগ, দুই ছেলে গ্রেপ্তার

সম্পত্তির জন্য বৃদ্ধ মাকে নির্যাতন, দুই ছেলে গ্রেপ্তার

ক্রেতার কাছে পৌঁছানোর আগেই নষ্ট আম, সুন্দরবন কুরিয়ারের বিরুদ্ধে অভিযোগের পাহাড়

পুরোনো মোবাইল ব্যবসায়ী হত্যাকাণ্ড: দুজন গ্রেপ্তার, উদ্ধার মোটরসাইকেল ও মোবাইল ফোন

জমি দখলের প্রতিবাদে বক্তব্য দেওয়ায় নারীর ওপর নির্যাতন বিএনপি নেতার

লিবিয়ায় অপহরণের শিকার আলমগীর: আড়াই মাস পর মৃত্যুর খবর

নিয়ামতপুরে ৯০ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

আম পাড়া নিয়ে বিরোধে বৃদ্ধকে পিটিয়ে হত্যা, আটক ২

মান্দায় স্ত্রীকে ভিডিও কলে রেখে প্রবাসী যুবকের আত্মহত্যা

জমি নিয়ে বিরোধের জেরে মান্দায় বৃদ্ধকে পিটিয়ে হত্যা, আটক ৪