হোম > সারা দেশ > নওগাঁ

নওগাঁয় বিদ্যুতায়িত হয়ে যুবক নিহত

 নওগাঁ প্রতিনিধি

প্রতীকী ছবি

নওগাঁর পোরশায় বিদ্যুতায়িত হয়ে তহুরুল ইসলাম (৩৬) নামের এক যুবক নিহত হয়েছেন। উপজেলার নিতপুর ইউনিয়নের শোভাপুর গ্রামে আজ শনিবার সকাল ৬টার দিকে ওই যুবকের বাড়ির পাশে এই ঘটনা ঘটে।

নিহত তহুরুল শোভাপুর গ্রামের রবু মিস্ত্রির ছেলে।

থানা-পুলিশ ও নিহত ব্যক্তির পারিবারিক সূত্র বলেছে, তহুরুল ইসলামসহ দুই ভাই শনিবার সকাল ৬টার দিকে বাড়িতে পানির পাম্পের জন্য নতুন করে বৈদ্যুতিক লাইন সংযোগের কাজ করছিলেন। এ সময় বৈদ্যুতিক লাইনের সংযোগ বন্ধ না করেই কাজ করতে গিয়ে বিদ্যুতায়িত হন তহুরুল। পরে পরিবারের লোকজন দ্রুত উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

পোরশা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দিয়াউর রহমান বলেন, পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

জমি লিখে না দেওয়ায় বৃদ্ধা মাকে ঘরছাড়া করার অভিযোগ, দুই ছেলে গ্রেপ্তার

সম্পত্তির জন্য বৃদ্ধ মাকে নির্যাতন, দুই ছেলে গ্রেপ্তার

ক্রেতার কাছে পৌঁছানোর আগেই নষ্ট আম, সুন্দরবন কুরিয়ারের বিরুদ্ধে অভিযোগের পাহাড়

পুরোনো মোবাইল ব্যবসায়ী হত্যাকাণ্ড: দুজন গ্রেপ্তার, উদ্ধার মোটরসাইকেল ও মোবাইল ফোন

জমি দখলের প্রতিবাদে বক্তব্য দেওয়ায় নারীর ওপর নির্যাতন বিএনপি নেতার

লিবিয়ায় অপহরণের শিকার আলমগীর: আড়াই মাস পর মৃত্যুর খবর

নিয়ামতপুরে ৯০ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

আম পাড়া নিয়ে বিরোধে বৃদ্ধকে পিটিয়ে হত্যা, আটক ২

মান্দায় স্ত্রীকে ভিডিও কলে রেখে প্রবাসী যুবকের আত্মহত্যা

জমি নিয়ে বিরোধের জেরে মান্দায় বৃদ্ধকে পিটিয়ে হত্যা, আটক ৪