হোম > সারা দেশ > নওগাঁ

রানীনগরে সড়ক দুর্ঘটনায় ব্যবসায়ী নিহত

রানীনগর (নওগাঁ) প্রতিনিধি 

প্রতীকী ছবি

নওগাঁর রানীনগরে সড়ক দুর্ঘটনায় রেজাউল ইসলাম (৪২) নামে একজন ব্যবসায়ী নিহত হয়েছেন। সোমবার সন্ধ্যায় দুর্ঘটনার পর মঙ্গলবার সকালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

রেজাউল ইসলাম উপজেলার কাশিমপুর উত্তরপাড়া গ্রামের আবুল হোসেনের ছেলে।

রেজাউল ইসলামের চাচাতো ভাই ওহিদুর রহমান জানান, রেজাউল ইসলাম কাশিমপুরনগর ব্রিজ এলাকায় সার ও কীটনাশকের ব্যবসা করতেন। গতকাল সন্ধ্যার পর তিনি ব্যবসায়িক কাজে মোটরসাইকেলে আবাদপুকুর যাওয়ার সময় সড়কের সোনাকানিয়া এলাকায় মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে সড়কে পাশে পড়ে যান। এরপর পথচারীরা দেখতে পেয়ে গুরুতর আহত অবস্থায় তাঁকে উদ্ধার করে প্রথমে রানীনগর উপজেলা হাসপাতালে ভর্তি করান। সেখানে অবস্থার অবনতি হওয়ায় নওগাঁ সদর হাসপাতালে স্থানান্তর করে। সেখানেও অবস্থার কোনো উন্নতি না হওয়ায় রাতেই বগুড়া শহীদ জিয়া মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। চিকিৎসাধীন অবস্থায় আজ সকালে মারা যান তিনি।

রানীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল লতিফ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ পাওয়া যায়নি।

জমি লিখে না দেওয়ায় বৃদ্ধা মাকে ঘরছাড়া করার অভিযোগ, দুই ছেলে গ্রেপ্তার

সম্পত্তির জন্য বৃদ্ধ মাকে নির্যাতন, দুই ছেলে গ্রেপ্তার

ক্রেতার কাছে পৌঁছানোর আগেই নষ্ট আম, সুন্দরবন কুরিয়ারের বিরুদ্ধে অভিযোগের পাহাড়

পুরোনো মোবাইল ব্যবসায়ী হত্যাকাণ্ড: দুজন গ্রেপ্তার, উদ্ধার মোটরসাইকেল ও মোবাইল ফোন

জমি দখলের প্রতিবাদে বক্তব্য দেওয়ায় নারীর ওপর নির্যাতন বিএনপি নেতার

লিবিয়ায় অপহরণের শিকার আলমগীর: আড়াই মাস পর মৃত্যুর খবর

নিয়ামতপুরে ৯০ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

আম পাড়া নিয়ে বিরোধে বৃদ্ধকে পিটিয়ে হত্যা, আটক ২

মান্দায় স্ত্রীকে ভিডিও কলে রেখে প্রবাসী যুবকের আত্মহত্যা

জমি নিয়ে বিরোধের জেরে মান্দায় বৃদ্ধকে পিটিয়ে হত্যা, আটক ৪