হোম > সারা দেশ > নওগাঁ

রাণীনগরে শিশু ধর্ষণের অভিযোগে যুবক গ্রেপ্তার

রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি 

স্কুলছাত্রী ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার আব্দুর রাজ্জাক। ছবি: আজকের পত্রিকা

নওগাঁর রাণীনগরে চতুর্থ শ্রেণিতে পড়ুয়া এক স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে পুলিশ আব্দুর রাজ্জাক (৪০) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে। তাঁকে শুক্রবার আদালতে পাঠানো হয়েছে। এ ছাড়া শিশুটিকে শারীরিক পরীক্ষার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।

গতকাল বৃহস্পতিবার রাতে শিশুটির বাবা বাদী হয়ে ধর্ষণের মামলা দায়ের করেন। মামলার পরিপ্রেক্ষিতে রাতেই থানা-পুলিশ অভিযান চালিয়ে আব্দুর রাজ্জাককে গ্রেপ্তার করে। আব্দুর রাজ্জাক উপজেলার ধোপাপাড়া গ্রামের মজিবর রহমানের ছেলে।

দায়ের করা মামলার বরাত দিয়ে রাণীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকারিয়া মণ্ডল বলেন, ২ মে দুপুরে ওই শিশু স্থানীয় একটি সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে টিফিনের বিরতিতে বাড়িতে খাবার খেতে যায়। খাবার খেয়ে স্কুলে ফেরার পথে আব্দুর রাজ্জাক কৌশলে তাঁর বাড়িতে ডেকে নিয়ে তাকে ধর্ষণ করে। শিশুটি বাড়ি গিয়ে পরিবারের লোকজনকে বিষয়টি জানালে তাঁরা তাকে নওগাঁ সদর হাসপাতালে নিয়ে যান। এরপর গতকাল রাতে শিশুর পরিবারের লোকজন থানায় এসে আব্দুর রাজ্জাকের বিরুদ্ধে ধর্ষণ মামলা দায়ের করেন। রাতেই আব্দুর রাজ্জাককে গ্রেপ্তার করা হয়েছে।

পুলিশের এই কর্মকর্তা আরও জানান, গ্রেপ্তার রাজ্জাককে শুক্রবার আদালতে পাঠানো হয়েছে। এ ছাড়া শিশুর শারীরিক পরীক্ষার জন্য নওগাঁ সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

জমি লিখে না দেওয়ায় বৃদ্ধা মাকে ঘরছাড়া করার অভিযোগ, দুই ছেলে গ্রেপ্তার

সম্পত্তির জন্য বৃদ্ধ মাকে নির্যাতন, দুই ছেলে গ্রেপ্তার

ক্রেতার কাছে পৌঁছানোর আগেই নষ্ট আম, সুন্দরবন কুরিয়ারের বিরুদ্ধে অভিযোগের পাহাড়

পুরোনো মোবাইল ব্যবসায়ী হত্যাকাণ্ড: দুজন গ্রেপ্তার, উদ্ধার মোটরসাইকেল ও মোবাইল ফোন

জমি দখলের প্রতিবাদে বক্তব্য দেওয়ায় নারীর ওপর নির্যাতন বিএনপি নেতার

লিবিয়ায় অপহরণের শিকার আলমগীর: আড়াই মাস পর মৃত্যুর খবর

নিয়ামতপুরে ৯০ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

আম পাড়া নিয়ে বিরোধে বৃদ্ধকে পিটিয়ে হত্যা, আটক ২

মান্দায় স্ত্রীকে ভিডিও কলে রেখে প্রবাসী যুবকের আত্মহত্যা

জমি নিয়ে বিরোধের জেরে মান্দায় বৃদ্ধকে পিটিয়ে হত্যা, আটক ৪