হোম > সারা দেশ > নওগাঁ

স্কুলের ছাদ খসে ফ্যান খুলে পড়ল দুই শিক্ষকের ওপর

নিয়ামতপুর (নওগাঁ) প্রতিনিধি 

স্কুলের ছাদের পলেস্তারা খসে খুলে পড়েছে ফ্যান। ছবি: আজকের পত্রিকা

নওগাঁর নিয়ামতপুরে একটি বিদ্যালয়ের অফিস কক্ষে ছাদের পলেস্তারা খসে ফ্যান খুলে শিক্ষকদের ওপর পড়েছে। এতে প্রতিষ্ঠানটির দুই নারী শিক্ষক আহত হয়েছেন। আজ বুধবার দুপুরে উপজেলার রসুলপুর ইউনিয়নের বাদে চাকলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ ঘটনা ঘটে।

আহত শিক্ষকেরা হলেন মোসলেমা খাতুন (৩০) ও রশিদা পারভীন (৪৬)। তাঁরা প্রাথমিক চিকিৎসা শেষে নিজ নিজ বাড়িতে বিশ্রামে রয়েছেন।

স্কুল সূত্রে জানা গেছে, বিদ্যালয়ের একতলা ভবনটি ১৯৯৭-৯৮ অর্থবছরে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের অধীনে নির্মিত হয়। বর্তমানে ভবনটি জরাজীর্ণ হয়ে পড়েছে। ফলে বিদ্যালয়ের কার্যক্রম চালিয়ে নেওয়াও ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে।

আহত শিক্ষিকা মোসলেমা খাতুন বলেন, ‘অফিস কক্ষে শিক্ষকেরা পরীক্ষার খাতা মূল্যায়ন করছিলেন। হঠাৎ বিকট শব্দ করে ফ্যানটি আমার ওপর পড়ে। এতে আমি ও রশিদা ম্যাডাম আহত হই। আমাদের মাঝে এক ধরনের আতঙ্ক বিরাজ করছে।’

প্রধান শিক্ষক মাহেদুর রহমান বলেন, ‘ভবনটি দীর্ঘদিন ধরে ক্লাস নেওয়ার অনুপযোগী হয়ে পড়েছে। অনেক দিন ধরেই ভবনটির বিষয়ে জানানো হয়েছে। প্রাথমিক শিক্ষা কর্মকর্তাকেও দেখানো হয়েছে। আশ্বাস ছাড়া কোনো কিছুই জোটেনি এখন পর্যন্ত।’ তিনি বলেন, স্কুলে প্রাক্‌-প্রাথমিক থেকে ৫ম শ্রেণি পর্যন্ত ১২৫ জন শিক্ষার্থী রয়েছে। বর্তমানে ভবনটির জরাজীর্ণ হয়ে পড়েছে, যেকোনো সময় বড় দুর্ঘটনা ঘটার আশঙ্কা রয়েছে। ছাদের বিভিন্ন জায়গায় সামান্য বৃষ্টি হলেই দেয়াল ও ছাদ চুইয়ে পানি পড়ে।

উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা (দায়িত্বরত) আব্দুল হান্নান বলেন, ওই শিক্ষাপ্রতিষ্ঠানের ভবনটি অত্যন্ত নাজুক হয়ে পড়েছে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে বিষয়টি জানানো হয়েছে। নতুন ভবনের চাহিদাও দেওয়া হয়েছে। কিন্তু এখন পর্যন্ত নতুন তালিকায় তাঁদের নাম না আসায় অপেক্ষা করতে হচ্ছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোছা. মুর্শিদা খাতুন বলেন, ‘বিষয়টি প্রাথমিক শিক্ষা কর্মকর্তার মাধ্যমে জানতে পেরেছি। যথাযথ কর্তৃপক্ষের কাছে বিষয়টি জানানো এবং কার্যকর ব্যবস্থা গ্রহণ করা হবে।’

সম্পত্তির জন্য বৃদ্ধ মাকে নির্যাতন, দুই ছেলে গ্রেপ্তার

ক্রেতার কাছে পৌঁছানোর আগেই নষ্ট আম, সুন্দরবন কুরিয়ারের বিরুদ্ধে অভিযোগের পাহাড়

পুরোনো মোবাইল ব্যবসায়ী হত্যাকাণ্ড: দুজন গ্রেপ্তার, উদ্ধার মোটরসাইকেল ও মোবাইল ফোন

জমি দখলের প্রতিবাদে বক্তব্য দেওয়ায় নারীর ওপর নির্যাতন বিএনপি নেতার

লিবিয়ায় অপহরণের শিকার আলমগীর: আড়াই মাস পর মৃত্যুর খবর

নিয়ামতপুরে ৯০ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

আম পাড়া নিয়ে বিরোধে বৃদ্ধকে পিটিয়ে হত্যা, আটক ২

মান্দায় স্ত্রীকে ভিডিও কলে রেখে প্রবাসী যুবকের আত্মহত্যা

জমি নিয়ে বিরোধের জেরে মান্দায় বৃদ্ধকে পিটিয়ে হত্যা, আটক ৪

নওগাঁর সাপাহার সীমান্তে ১৭ জনকে পুশ ইনের চেষ্টা ব্যর্থ, ফিরিয়ে নিল বিএসএফ