হোম > সারা দেশ > নওগাঁ

আত্রাইয়ে ধান ব্যবসায়ীর সাড়ে ৭ লাখ টাকা ছিনতাইয়ের অভিযোগ

রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি 

প্রতীকী ছবি

নওগাঁর আত্রাইয়ে সবুজ হোসেন (২৬) নামের এক ধান ব্যবসায়ীকে মারধর করে প্রায় সাড়ে ৭ লাখ টাকা ছিনতাইয়ের অভিযোগ উঠেছে। গতকাল বৃহস্পতিবার রাতে উপজেলার কালীগঞ্জ-আত্রাই সড়কের বারোবিঘা ডাবল ব্রিজ এলাকায় এই ঘটনা ঘটে।

ভুক্তভোগী ধান ব্যবসায়ী সবুজ হোসেন উপজেলার ভোঁপাড়া পশ্চিমপাড়া গ্রামের রফিকুল ইসলামের ছেলে।

সবুজ হোসেনের ভাই ইউপি মেম্বার বিপ্লব হোসেন জানান, তাঁর ভাই ভোঁপাড়া বাজারে ধানের ব্যবসা করেন। গতকাল উপজেলার পতিসর বাজারে ধানের টাকা নিতে যান সবুজ। রাত প্রায় পৌনে ৮টা নাগাদ ৭ লাখ ৪৫ হাজার টাকাসহ আরেক ভাই সজিবকে নিয়ে মোটরসাইকেলে ফিরে আসছিলেন তাঁরা। এ সময় কালীগঞ্জ-আত্রাই সড়কের বারোবিঘা ডাবল ব্রিজ এলাকায় পৌঁছালে ছিনতাইকারীরা তাঁদের মারধর করে টাকা এবং একটি মোবাইল ফোন ছিনতাই করে নিয়ে যায়। বিপ্লব হোসেন আরও জানান, ছিনতাইকারীরা চারটি মোটরসাইকেলে ৮-১০ জন ছিল এবং সবাই হেলমেট পরিহিত অবস্থায় ছিল।

আত্রাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনসুর রহমান বলেন, খবর পেয়ে রাতেই ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। প্রাথমিক তদন্তে ঘটনাটি রহস্যজনক বলে মনে হলেও প্রকৃত ঘটনা উদ্‌ঘাটনে সুষ্ঠু তদন্ত করা হচ্ছে।

জমি লিখে না দেওয়ায় বৃদ্ধা মাকে ঘরছাড়া করার অভিযোগ, দুই ছেলে গ্রেপ্তার

সম্পত্তির জন্য বৃদ্ধ মাকে নির্যাতন, দুই ছেলে গ্রেপ্তার

ক্রেতার কাছে পৌঁছানোর আগেই নষ্ট আম, সুন্দরবন কুরিয়ারের বিরুদ্ধে অভিযোগের পাহাড়

পুরোনো মোবাইল ব্যবসায়ী হত্যাকাণ্ড: দুজন গ্রেপ্তার, উদ্ধার মোটরসাইকেল ও মোবাইল ফোন

জমি দখলের প্রতিবাদে বক্তব্য দেওয়ায় নারীর ওপর নির্যাতন বিএনপি নেতার

লিবিয়ায় অপহরণের শিকার আলমগীর: আড়াই মাস পর মৃত্যুর খবর

নিয়ামতপুরে ৯০ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

আম পাড়া নিয়ে বিরোধে বৃদ্ধকে পিটিয়ে হত্যা, আটক ২

মান্দায় স্ত্রীকে ভিডিও কলে রেখে প্রবাসী যুবকের আত্মহত্যা

জমি নিয়ে বিরোধের জেরে মান্দায় বৃদ্ধকে পিটিয়ে হত্যা, আটক ৪