হোম > সারা দেশ > নওগাঁ

নারী সেজে তেল নিতে গিয়ে ধরা খেলেন যুবক

 নওগাঁ প্রতিনিধি

নারী সেজে ফিলিং স্টেশনে তেল নিতে গিয়েছিলেন যুবক। ছবি: আজকের পত্রিকা

নওগাঁর পত্নীতলায় বোরকা পরে নারী সেজে ফিলিং স্টেশনে তেল নিতে গিয়ে এক যুবক ধরা পড়েছেন। এ ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়লে নেটিজেনরা বিভিন্ন মন্তব্য করছেন। গতকাল বুধবার (১ এপ্রিল) রাতে উপজেলার নজিপুর বাজার এলাকার মামুন ফিলিং স্টেশনে এ ঘটনা ঘটে। তবে ওই যুবকের পরিচয় পাওয়া যায়নি।

মেসার্স মামুন ফিলিং স্টেশনমালিকের ছেলে অভি জানান, গতকাল রাতে পাম্পে গ্রাহকদের প্রচণ্ড ভিড় ছিল। এ দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়ে তেল নিতে হয়েছে যানবাহন চালকদের। তেল বিক্রি এবং পরিস্থিতি সামাল দিতে হিমশিম খাচ্ছিলেন তাঁরা। হঠাৎ বোরকা পরে এক যুবক তেল নিতে আসেন পাম্পে। বিষয়টি প্রথমেই ধরে ফেলে সাধারণ মানুষ। পরে পরিস্থিতি উত্তেজনার দিকে গেলে সেই যুবককে দ্রুত সেখান থেকে পাঠিয়ে দেওয়া হয়।

অভি আরও জানান, তেলসংকটের ফলে দীর্ঘ সময় লাইনে অপেক্ষা করে তেল নিতে হচ্ছে সাধারণ মানুষকে। নারী সেজে আগে তেল পাওয়ার আশায় হয়তো তিনি এ কাজ করেছেন।

জমি লিখে না দেওয়ায় বৃদ্ধা মাকে ঘরছাড়া করার অভিযোগ, দুই ছেলে গ্রেপ্তার

সম্পত্তির জন্য বৃদ্ধ মাকে নির্যাতন, দুই ছেলে গ্রেপ্তার

ক্রেতার কাছে পৌঁছানোর আগেই নষ্ট আম, সুন্দরবন কুরিয়ারের বিরুদ্ধে অভিযোগের পাহাড়

পুরোনো মোবাইল ব্যবসায়ী হত্যাকাণ্ড: দুজন গ্রেপ্তার, উদ্ধার মোটরসাইকেল ও মোবাইল ফোন

জমি দখলের প্রতিবাদে বক্তব্য দেওয়ায় নারীর ওপর নির্যাতন বিএনপি নেতার

লিবিয়ায় অপহরণের শিকার আলমগীর: আড়াই মাস পর মৃত্যুর খবর

নিয়ামতপুরে ৯০ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

আম পাড়া নিয়ে বিরোধে বৃদ্ধকে পিটিয়ে হত্যা, আটক ২

মান্দায় স্ত্রীকে ভিডিও কলে রেখে প্রবাসী যুবকের আত্মহত্যা

জমি নিয়ে বিরোধের জেরে মান্দায় বৃদ্ধকে পিটিয়ে হত্যা, আটক ৪