হোম > সারা দেশ > নওগাঁ

পত্নীতলায় পিকআপ-ভটভটির সংঘর্ষে নিহত ১

­­­নওগাঁ প্রতিনিধি

দুমড়ে-মুচড়ে যাওয়া পিকআপ। ছবি: আজকের পত্রিকা

নওগাঁর পত্নীতলায় নজিপুর-বদলগাছী সড়কে পিকআপ ও ভটভটির সংঘর্ষে জসিম উদ্দিন (৩৭) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। আজ শুক্রবার সকালে উপজেলার খিরসিন মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত জসিম নেত্রকোনা জেলার বারহাট্টা উপজেলার চিচিড়কান্দা গ্রামের আলী উসমানের ছেলে। তিনি পিকআপটির চালক ছিলেন।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, নজিপুর থেকে আসা একটি পিকআপের সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি ভটভটির সংঘর্ষ হয়। সংঘর্ষে পিকআপটি দুমড়ে-মুচড়ে যায়। খবর পেয়ে পত্নীতলা ফায়ার সার্ভিস দ্রুত ঘটনাস্থলে পৌঁছে চালক জসিমকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। তবে সেখানে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

স্থানীয়রা জানান, সকাল থেকেই ওই এলাকায় বৃষ্টি হচ্ছিল। খিরসিন মোড়ে রাস্তা পিচ্ছিল ছিল। এমন অবস্থায় উভয় যানবাহনই দ্রুতগতিতে চলছিল। হঠাৎ সংঘর্ষে নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনা ঘটে।

পত্নীতলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ মোহাম্মদ এনায়েতুর রহমান বলেন, ‘দুর্ঘটনায় একজনের মৃত্যু হয়েছে। আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।’

পত্নীতলা ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার রাশেদুর রহমান বলেন, ‘সংবাদ পাওয়ার পর দ্রুত ঘটনাস্থলে গিয়ে চালককে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়।’

সম্পত্তির জন্য বৃদ্ধ মাকে নির্যাতন, দুই ছেলে গ্রেপ্তার

ক্রেতার কাছে পৌঁছানোর আগেই নষ্ট আম, সুন্দরবন কুরিয়ারের বিরুদ্ধে অভিযোগের পাহাড়

পুরোনো মোবাইল ব্যবসায়ী হত্যাকাণ্ড: দুজন গ্রেপ্তার, উদ্ধার মোটরসাইকেল ও মোবাইল ফোন

জমি দখলের প্রতিবাদে বক্তব্য দেওয়ায় নারীর ওপর নির্যাতন বিএনপি নেতার

লিবিয়ায় অপহরণের শিকার আলমগীর: আড়াই মাস পর মৃত্যুর খবর

নিয়ামতপুরে ৯০ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

আম পাড়া নিয়ে বিরোধে বৃদ্ধকে পিটিয়ে হত্যা, আটক ২

মান্দায় স্ত্রীকে ভিডিও কলে রেখে প্রবাসী যুবকের আত্মহত্যা

জমি নিয়ে বিরোধের জেরে মান্দায় বৃদ্ধকে পিটিয়ে হত্যা, আটক ৪

নওগাঁর সাপাহার সীমান্তে ১৭ জনকে পুশ ইনের চেষ্টা ব্যর্থ, ফিরিয়ে নিল বিএসএফ