হোম > সারা দেশ > নওগাঁ

ট্রাকের চাকায় পিষ্ট হয়ে প্রাণ গেল বাবার, গুরুতর আহত ছেলে

নিয়ামতপুর (নওগাঁ) প্রতিনিধি

নিয়ন্ত্রণ হারিয়ে ধানবোঝাই ট্রাকটি সড়কের নিচে পড়ে যায়। ছবি: আজকের পত্রিকা

নওগাঁর নিয়ামতপুরে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে রহিমুল ইসলাম (৫৫) নামের এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এ সময় তাঁর ছেলে মোটরসাইকেলের চালক নিজামুদ্দিন গুরুতর আহত হন। পরে তাঁকে উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। আজ শনিবার বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলার রসুলপুর ইউনিয়নের কোঁচপাড়া ও মানপুরের মাঝামাঝি এলাকায় এ ঘটনা ঘটে।

দুর্ঘটনায় নিহত রহিমুল ইসলাম মানপুর গ্রামের দেলোয়ার হোসেনের ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, রসুলপুর ইউনিয়নের পানিহারা এলাকা থেকে ধানবোঝাই ট্রাক (কাঁকড়া) মহাদেবপুর উপজেলার উদ্দেশে রওনা হয়। অপরদিকে পোরশা উপজেলার মুর্শিদপুর গরুর হাট থেকে গরু কিনে বাড়ি ফেরার পথে কোঁচপাড়া-মানপুর এলাকার বাঁকে পড়ে থাকা খড়ে মোটরসাইকেলের চাকা স্লিপ করে পেছনে থাকা রহিমুল ইসলাম কাঁকড়ার নিচে পড়ে যান। এ সময় ট্রাকটি তাঁদের বাঁচাতে গিয়ে খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়। মোটরসাইকেলের চালককে উদ্ধার করে স্থানীয় লোকজন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান দায়িত্বরত চিকিৎসক।

নিয়ামতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঘটনাস্থলে পুলিশ সদস্যরা কাজ করছেন। পরিবারের পক্ষ থেকে অভিযোগ করলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

হিমাগার ভাড়া দ্বিগুণ: আলুর দামে ধস, নওগাঁয় লোকসানের বৃত্তে চাষি

নওগাঁয় গৃহবধূর লাশ উদ্ধার, স্বামী আটক

আলুর দামে ধস, নওগাঁয় লোকসানের বৃত্তে চাষিরা

ভাতাভোগী আ.লীগ সমর্থকদের চাল না দেওয়ার অডিও ভাইরাল

স্কুলের সামনে পুকুর খনন বিএনপি নেতার, আতঙ্কে শিক্ষার্থী-অভিভাবকেরা

নওগাঁ শহর: টিসিবির পণ্য পেতে নাভিশ্বাস

সংসদে নওগাঁর ছয় নতুন মুখ

নওগাঁ-৬ আসনে ধানের শীষের শেখ রেজাউল ইসলাম রেজু বিজয়ী

নওগাঁ-৪ আসনে ধানের শীষের ইকরামুল বারী টিপু বিজয়ী

নওগাঁর ছয়টি আসনের সব কটিতেই ধানের শীষ এগিয়ে