হোম > সারা দেশ > নওগাঁ

নওগাঁ জেলা বিএনপির সভাপতি নান্নু, সম্পাদক রিপন

­­­নওগাঁ প্রতিনিধি

নবনির্বাচিত সভাপতি আবু বক্কর সিদ্দিক নান্নু ও সাধারণ সম্পাদক মামুনুর রহমান রিপন। ছবি: সংগৃহীত

দীর্ঘ ১৫ বছর পর নওগাঁ জেলা বিএনপির দ্বিবার্ষিক কাউন্সিলে সভাপতি নির্বাচিত হয়েছেন সাবেক আহ্বায়ক আবু বক্কর সিদ্দিক নান্নু। সাধারণ সম্পাদক হয়েছেন যুগ্ম আহ্বায়ক মামুনুর রহমান রিপন। গতকাল সোমবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে ভোট গণনা শেষে বিজয়ীদের নাম ঘোষণা করেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম।

জানা গেছে, এবারের কাউন্সিলে ১৪টি ইউনিটের ১ হাজার ৪১৪ জন কাউন্সিলরের মধ্যে ১ হাজার ৪০২ জন ভোট দেন। সভাপতি পদে নান্নু ৬৪৭ ভোট পেয়ে নির্বাচিত হন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী সাবেক সভাপতি ও নওগাঁ পৌরসভার সাবেক মেয়র নজমুল হক সনি পান ৪০০ ভোট।

সাধারণ সম্পাদক পদে রিপন পান ৬৯২ ভোট, তার প্রতিদ্বন্দ্বী সাবেক সদস্যসচিব বায়েজিদ হোসেন পলাশ পান ৬৭১ ভোট। সাংগঠনিক সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন নূর-ই আলম মিঠু ৮৪১ ভোট, শফিউল আযম ভিপি রানা ৬৩০ ভোট ও খায়রুল আলম গোল্ডেন ৫৭৩ ভোট।

বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম বলেন, সফলভাবে জেলা বিএনপির সম্মেলন শেষ হয়েছে। এ সম্মেলনের মাধ্যমে আগামী দুই বছরের জন্য মূল নেতৃত্ব নির্বাচিত হয়েছে। সামনে সবাইকে সঙ্গে নিয়ে সমন্বিতভাবে পূর্ণাঙ্গ জেলা কমিটি গঠন করা হবে। তিনি নেতা–কর্মীদের ঐক্যবদ্ধ থেকে দলের কর্মসূচি বাস্তবায়নের আহ্বান জানান।

এর আগে সোমবার দুপুরে নওগাঁ কনভেনশন সেন্টারে জাতীয় ও দলীয় সংগীত পরিবেশনের মাধ্যমে সম্মেলনের উদ্বোধন করেন আব্দুস সালাম। বিকেল সাড়ে ৫টা থেকে শুরু হওয়া ভোট গ্রহণ চলে রাত সাড়ে ৮টা পর্যন্ত।

সম্মেলনে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত হয়ে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান নতুন কমিটিকে দিকনির্দেশনা দেন। কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা বলেন, দীর্ঘদিন হামলা-মামলা, নির্যাতন ও কারাবরণের পর এই সম্মেলন নেতা-কর্মীদের মধ্যে নতুন উদ্দীপনা এনেছে।

উল্লেখ্য, ২০২২ সালে নান্নুকে আহ্বায়ক ও পলাশকে সদস্যসচিব করে গঠিত আহ্বায়ক কমিটির মাধ্যমে জেলা বিএনপির সাংগঠনিক কার্যক্রম পরিচালিত হচ্ছিল।

হিমাগার ভাড়া দ্বিগুণ: আলুর দামে ধস, নওগাঁয় লোকসানের বৃত্তে চাষি

নওগাঁয় গৃহবধূর লাশ উদ্ধার, স্বামী আটক

আলুর দামে ধস, নওগাঁয় লোকসানের বৃত্তে চাষিরা

ভাতাভোগী আ.লীগ সমর্থকদের চাল না দেওয়ার অডিও ভাইরাল

স্কুলের সামনে পুকুর খনন বিএনপি নেতার, আতঙ্কে শিক্ষার্থী-অভিভাবকেরা

নওগাঁ শহর: টিসিবির পণ্য পেতে নাভিশ্বাস

সংসদে নওগাঁর ছয় নতুন মুখ

নওগাঁ-৬ আসনে ধানের শীষের শেখ রেজাউল ইসলাম রেজু বিজয়ী

নওগাঁ-৪ আসনে ধানের শীষের ইকরামুল বারী টিপু বিজয়ী

নওগাঁর ছয়টি আসনের সব কটিতেই ধানের শীষ এগিয়ে