হোম > সারা দেশ > নওগাঁ

নেচে-গেয়ে আদিবাসী দিবস পালন নিয়ামতপুরে

নিয়ামতপুর (নওগাঁ) প্রতিনিধি 

নিয়ামতপুর উপজেলার পাঁড়ইল ইউনিয়নের মাসনা ফুটবল মাঠে আজ বিকেলে নৃত্য পরিবেশন করে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর খুদে শিল্পীরা। ছবি: আজকের পত্রিকা

‘আদিবাসীদের অধিকার প্রতিষ্ঠা ও ভবিষ্যৎ গঠনে কৃত্রিম বুদ্ধিমত্তার সার্থক প্রয়োগ’ স্লোগানে নওগাঁর নিয়ামতপুরে আদিবাসী দিবস পালন করা হয়েছে। শুক্রবার (২২ আগস্ট) বিকেলে উপজেলার পাঁড়ইল ইউনিয়নের মাসনা ফুটবল মাঠে গৈল দিগরী উরাও সমাজ উন্নয়ন পরিষদ এই আয়োজন করে।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ক্ষুদ্র নৃ-গোষ্ঠী কালচারাল একাডেমি পত্নীতলার পরিচালক যোগেন্দ্র নাথ টপ্প্য। সভাপতিত্ব করেন গৈল দিগরী উরাও সমাজ উন্নয়ন পরিষদের রাজা বাবুলাল টপ্প্য। সঞ্চালনায় ছিলেন রণজিৎ মনজির।

নিয়ামতপুর উপজেলার পাঁড়ইল ইউনিয়নের মাসনা ফুটবল মাঠে আজ বিকেলে নৃত্য পরিবেশন করে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর খুদে শিল্পীরা। ছবি: আজকের পত্রিকা

এ সময় আরও উপস্থিত ছিলেন উত্তরবঙ্গ আদিবাসী ফোরামের সাধারণ সম্পাদক প্রভাত টুডু, সাদ্রী ভাষার লেখক অজিত তির্কী ও বঙ্গপাল সরদার, নওগাঁ জেলা আদিবাসী পরিষদের সাধারণ সম্পাদক দীপংকর লাকড়া প্রমুখ।

আলোচনা সভায় যোগেন্দ্র নাথ টপ্প্য বলেন, ‘আদিবাসীরা আদিম জনগোষ্ঠীর একটি অংশ। সরকারের উদ্যোগের পাশাপাশি নিজেদেরও ভালোভাবে প্রস্তুত হতে হবে, যাতে যোগ্যতার ভিত্তিতে জাতির উন্নয়নে ভূমিকা রাখা যায়।’

আলোচনা শেষে আদিবাসীদের ইতিহাস, ঐতিহ্য ও সংস্কৃতিকে ঘিরে একক ও দলীয় নৃত্য পরিবেশন করেন বিভিন্ন এলাকার নৃত্যশিল্পীরা। পরে বিজয়ী ও অংশগ্রহণকারী দলগুলোর হাতে শুভেচ্ছা পুরস্কার তুলে দেওয়া হয়।

অনুষ্ঠানের শুরুতে অতিথি ও অংশগ্রহণকারীদের নিয়ে একটি শোভাযাত্রা বের করা হয়।

সম্পত্তির জন্য বৃদ্ধ মাকে নির্যাতন, দুই ছেলে গ্রেপ্তার

ক্রেতার কাছে পৌঁছানোর আগেই নষ্ট আম, সুন্দরবন কুরিয়ারের বিরুদ্ধে অভিযোগের পাহাড়

পুরোনো মোবাইল ব্যবসায়ী হত্যাকাণ্ড: দুজন গ্রেপ্তার, উদ্ধার মোটরসাইকেল ও মোবাইল ফোন

জমি দখলের প্রতিবাদে বক্তব্য দেওয়ায় নারীর ওপর নির্যাতন বিএনপি নেতার

লিবিয়ায় অপহরণের শিকার আলমগীর: আড়াই মাস পর মৃত্যুর খবর

নিয়ামতপুরে ৯০ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

আম পাড়া নিয়ে বিরোধে বৃদ্ধকে পিটিয়ে হত্যা, আটক ২

মান্দায় স্ত্রীকে ভিডিও কলে রেখে প্রবাসী যুবকের আত্মহত্যা

জমি নিয়ে বিরোধের জেরে মান্দায় বৃদ্ধকে পিটিয়ে হত্যা, আটক ৪

নওগাঁর সাপাহার সীমান্তে ১৭ জনকে পুশ ইনের চেষ্টা ব্যর্থ, ফিরিয়ে নিল বিএসএফ