হোম > সারা দেশ > নওগাঁ

নওগাঁর বদলগাছিতে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার

বদলগাছি (নওগাঁ) প্রতিনিধি

ঘটনাস্থলে স্থানীয়দের ভিড়। ছবি: সংগৃহীত

নওগাঁর বদলগাছিতে নূপুর (২৬) নামের এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) ভোরে উপজেলার মিঠাপুর ইউনিয়নের খামার পুকুরপাড় এলাকায় তাঁর বাবার বাড়ির আঙিনায় একটি পেয়ারাগাছ থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নূপুর ওই এলাকার বাবু হোসেনের মেয়ে।

পরিবার ও স্থানীয় সূত্র জানায়, প্রায় সাত মাস আগে একই ইউনিয়নের মিঠাপুর বওলাপাড়া গ্রামের দুলাল হোসেনের ছেলে বর্ষার সঙ্গে নূপুরের বিয়ে হয়। তবে বিয়ের পর থেকেই শ্বশুরবাড়ির লোকজন এই সম্পর্ক মেনে নিতে অস্বীকৃতি জানায়। এ কারণে বিয়ের পর থেকে নূপুর বাবার বাড়িতেই অবস্থান করছিলেন।

নূপুরের পরিবারের অভিযোগ, সোমবার (২ ফেব্রুয়ারি) দুপুরে নূপুরের শ্বশুর দুলাল হোসেন (৬০) ও শাশুড়ি দিনা বেগম (৫০) তাঁর বাবার বাড়িতে এসে নূপুরের সঙ্গে বাগ্‌বিতণ্ডায় জড়ান। একপর্যায়ে তাঁকে মারধর করে তাঁরা চলে যান।

নূপুরের মা জানান, রাত আনুমানিক ৩টার দিকে ঘুম ভেঙে তিনি মেয়েকে বিছানায় না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে বাড়ির উঠানে একটি পেয়ারাগাছে ওড়না দিয়ে ঝুলন্ত অবস্থায় নূপুরকে দেখতে পান।

বদলগাছি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লুৎফর রহমান বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে সুরতহাল প্রতিবেদন তৈরি করেছে। মৃত্যুর সঠিক কারণ জানতে মরদেহ ময়নাতদন্তের জন্য নওগাঁ সদর হাসপাতাল মর্গে পাঠানো হচ্ছে। পরিবারের অভিযোগের ভিত্তিতে বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

হিমাগার ভাড়া দ্বিগুণ: আলুর দামে ধস, নওগাঁয় লোকসানের বৃত্তে চাষি

নওগাঁয় গৃহবধূর লাশ উদ্ধার, স্বামী আটক

আলুর দামে ধস, নওগাঁয় লোকসানের বৃত্তে চাষিরা

ভাতাভোগী আ.লীগ সমর্থকদের চাল না দেওয়ার অডিও ভাইরাল

স্কুলের সামনে পুকুর খনন বিএনপি নেতার, আতঙ্কে শিক্ষার্থী-অভিভাবকেরা

নওগাঁ শহর: টিসিবির পণ্য পেতে নাভিশ্বাস

সংসদে নওগাঁর ছয় নতুন মুখ

নওগাঁ-৬ আসনে ধানের শীষের শেখ রেজাউল ইসলাম রেজু বিজয়ী

নওগাঁ-৪ আসনে ধানের শীষের ইকরামুল বারী টিপু বিজয়ী

নওগাঁর ছয়টি আসনের সব কটিতেই ধানের শীষ এগিয়ে