হোম > সারা দেশ > নওগাঁ

পত্নীতলায় বজ্রপাতে যুবকের মৃত্যু, আহত ৪

­­­নওগাঁ প্রতিনিধি

প্রতীকী ছবি

নওগাঁর পত্নীতলায় বজ্রপাতে স্বাধীন হোসেন (২৫) নামে এক যুবক মারা গেছেন। এ ঘটনায় অন্তত চারজন আহত হয়েছেন, যাদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসক। আজ বৃহস্পতিবার সকাল ১০টার দিকে উপজেলার পাটিচড়া ইউনিয়নের পশ্চিম পাটিচড়া গ্রামের ফসলি মাঠে এ ঘটনা ঘটে। নিহত স্বাধীন হোসেন ওই গ্রামের আব্দুর রহমান সোনারের ছেলে।

আহতরা হলেন—বাবুলাল মুর্মু, ফুলমনি, প্রণয় ও উইলিয়ামসন। তারা সবাই পশ্চিম পাটিচরা এলাকার বাসিন্দা।

প্রত্যক্ষদর্শী, হাসপাতাল ও পুলিশ সূত্র জানা গেছে, সকাল থেকে কৃষক ও কৃষাণীরা বাড়ির পাশে ধানের মাঠে কাজ করছিলেন। সেখানে স্বাধীন হোসেন জমিতে ট্রাক্টর (পাওয়ারটিলার) দিয়ে হালচাষ করছিলেন। সকাল ৯টার দিকে বৃষ্টির কারণে কাজ বন্ধ করে পাশের একটি টিনের চালের ঘরে আশ্রয় নেন তিনি ও অন্যরা।

স্থানীয়রা জানান, বেলা ১০টার দিকে হঠাৎ প্রচণ্ড শব্দে বজ্রপাত হলে ঘরের ভেতরে থাকা স্বাধীন হোসেন ঘটনাস্থলেই মারা যান। এ সময় আহত হন বাবুলাল মুর্মু ও ফুলমনিসহ অন্যরা। পরে তাঁদের উদ্ধার করে স্থানীয়রা পত্নীতলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।

পত্নীতলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. আলামিন হোসেন বলেন, ‘স্বাধীন হোসেনকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়। আহতদের মধ্যে দুজনের অবস্থা গুরুতর। এর মধ্যে বাবুলালকে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেলে পাঠানো হয়েছে। বাকিদের হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।’

পত্নীতলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনায়েতুর রহমান বলেন, ‘পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।’

জমি লিখে না দেওয়ায় বৃদ্ধা মাকে ঘরছাড়া করার অভিযোগ, দুই ছেলে গ্রেপ্তার

সম্পত্তির জন্য বৃদ্ধ মাকে নির্যাতন, দুই ছেলে গ্রেপ্তার

ক্রেতার কাছে পৌঁছানোর আগেই নষ্ট আম, সুন্দরবন কুরিয়ারের বিরুদ্ধে অভিযোগের পাহাড়

পুরোনো মোবাইল ব্যবসায়ী হত্যাকাণ্ড: দুজন গ্রেপ্তার, উদ্ধার মোটরসাইকেল ও মোবাইল ফোন

জমি দখলের প্রতিবাদে বক্তব্য দেওয়ায় নারীর ওপর নির্যাতন বিএনপি নেতার

লিবিয়ায় অপহরণের শিকার আলমগীর: আড়াই মাস পর মৃত্যুর খবর

নিয়ামতপুরে ৯০ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

আম পাড়া নিয়ে বিরোধে বৃদ্ধকে পিটিয়ে হত্যা, আটক ২

মান্দায় স্ত্রীকে ভিডিও কলে রেখে প্রবাসী যুবকের আত্মহত্যা

জমি নিয়ে বিরোধের জেরে মান্দায় বৃদ্ধকে পিটিয়ে হত্যা, আটক ৪